ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর দোরগোড়ায়: রিজার্ভ ব্যাংকের গভর্নর

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি বিধ্বস্ত হলেও এবার ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর দোরগোড়ায়। এমনটাই দাবি করেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। তাঁর মতে, বৃদ্ধির সহায়ক পর্যাপ্ত মূলধন আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে রয়েছে।

করোনা আবহে দেশের বেহাল অর্থনীতি সামাল দিতে কেন্দ্র আরেক দফা আর্থিক প্যাকেজ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর। গত মার্চ মাসে লকডাউন ঘোষণার ফলে বেহাল অর্থনীতি সামাল দিতে প্রথম দফায় একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। তার পর এতগুলি মাস পরে ফের আবার আরেকটি প্যাকেজ সম্ভাবনা দেখা দিয়েছে।

এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস আশ্বাস দিয়ে বলেছেন, করোনা অতিমারীর জন্য ভারতের অর্থনীতি বেহাল দশা হলেও তা পুনরুদ্ধারের দোরগোড়ায় রয়েছে। আর্থিক প্রতিষ্ঠান গুলির কাছে বৃদ্ধির সহায়ক পর্যাপ্ত মূলধন আছে বলেই দাবি তার। কয়েকদিন আগে রিজার্ভ ব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছে চলতি আর্থিক বছরে দেশে আর্থিক বৃদ্ধির বদলে সংকোচন হবে ৯.৫ শতাংশ।

অর্থনীতি বিষয়ক সচিব তরুণ বাজাজ এক ভার্চুয়াল বৈঠকে জানিয়েছেন, কেন্দ্রের নতুন প্যাকেজ নিয়ে বিভিন্ন মন্ত্রক ও ক্ষেত্র থেকে সরকারের কাছে পরামর্শ এসেছে‌। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে কোন কোন দিকে বেশি নজর দিতে হবে। তাছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন সরকার আরও একটি প্যাকেজ ঘোষণা করবে।

The post ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর দোরগোড়ায়: রিজার্ভ ব্যাংকের গভর্নর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dRLKVO
Post a Comment (0)
Previous Post Next Post