১৬ নভেম্বর খুলে যাচ্ছে স্কুল, কলেজ, ঘোষণা এক রাজ্যে

চেন্নাই: ক্লাস নাইন থেকে শুরু করে ওপর ক্লাস ও কলেজ পড়ুয়াদের জন্য খুলে যাচ্ছে স্কুল ও কলেজ। শনিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল তামিলনাডু সরকার।

এছাড়া ১০ নভেম্বর থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলতে পারে নানান থিয়েটারগুলি। চিড়িয়াখানা, বিনোদন পার্কগুলি এবং জাদুঘরগুলিও ১০ নভেম্বর থেকে খোলার অনুমতি দিয়েছে সরকার। মার্চ থেকে চলা লকডাউনে এই প্রথম শিথিল করার রাস্তায় তামিলনাডু।

ধর্মীয় এবং সাংস্কৃতিক সমাবেশের ক্ষেত্রেও ১৬ নভেম্বর থেকে অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিয়ে অথবা শেষকৃত্যের অনুষ্ঠানে ১০০ জন হাজির থাকতে পারে বলে জানানো হয়েছে। জিমও খোলার কথা জানানো হয়েছে।

সরকারি ভাবে সমস্ত সুরক্ষা বিধি মেনে চলতে বলা হয়েছে। বারেবারে হ্যান্ড স্যানিটাইজ করা, পাবলিক স্পেসে ফেস মাস্ক, সোশ্যাল ডিসট্যান্সিং, থার্মাল স্ক্যানার সহ একাধিক নিরাপত্তাবিধি মেনে চলতে বলা হয়েছে।

অন্যদিকে নিয়মবিধি শিথিল করা হলেও কন্টেনমেন্ট জোনে কোনও রকম ছাড় মিলবে না বলে জানানো হয়েছে। এছাড়া সুইমিং পুল, বিচ, পর্যটন স্থানগুলি এখনই খোলা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।

ট্রেন চলবে কিনা, তার জন্য কেন্দ্রের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। চেন্নাইয়ের কয়ম্বেদু সবজি বাজারে পাইকারি ফল বিক্রি সোমবার থেকে আবার শুরু হবে বলে জানানো হয়েছে।

শেষ শুক্রবারে এই রাজ্যে করোনা আক্রান্ত হন ২৬০৮ জন। মৃত্যু হয় ৩৮ জনের। এখন অবধি তামিলনাডুতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭.২২ লক্ষ মানুষ। রাজ্যজুড়ে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৯১ জনের।

The post ১৬ নভেম্বর খুলে যাচ্ছে স্কুল, কলেজ, ঘোষণা এক রাজ্যে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jNe1hi
Post a Comment (0)
Previous Post Next Post