২০-র নীচে নেমেই ফের বাড়ছে দক্ষিণের তাপমাত্রা

স্টাফ রিপোর্টার , কলকাতা : বেশ কমছিল দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। এবার তা ফের কিছুটা বাড়ল। অনেক জেলায় তাপমাত্রা অনেকটা কমে ১৬তেও নেমে গিয়েছিল। সেটাই আজ ২০ তে চলে এসেছে, কোথাও কোথাও তার বেশিও হয়েছে। এমনটাই দেখা যাচ্ছে হাওয়া অফিসের বৃহস্পতিবারের আপডেটে।

বৃহস্পতিবার সকালে আসানসোলের তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২০.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৩.০ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২০.০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকালে আসানসোলের তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, ব্যরাকপুরে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২৩.০ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকালে আসানসোলের তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস, বাগাতিতে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, ব্যরাকপুরে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৭.০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টি কোথাও হয়নি। এটাই স্পষ্ট করে দিয়েছে যে তাপমাত্রা যতটা দ্রুত নেমে গিয়েছিল পুরুলিয়া বাদে প্রায় সমস্ত জেলাতেই ঠিক ততটা দ্রুতই উপরে উঠে এসেছে। তবে এমনই থাকে হেমন্তের আবহাওয়া। সেটাই স্পষ্ট হচ্ছে আবহাওয়ার চালচালনে।

The post ২০-র নীচে নেমেই ফের বাড়ছে দক্ষিণের তাপমাত্রা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3eimqsh
Post a Comment (0)
Previous Post Next Post