করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হাওড়া হাসপাতালের নার্সিং সুপারের

স্টাফ রিপোর্টার, হাওড়া: ফের রাজ্যে মৃত্যু এক করোনা যোদ্ধার। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন হাওড়া হাসপাতালের নার্সিং সুপার প্রণীতা দাসের (৫৯)। নার্সিং সুপারের মৃত্যুতে শোকের ছায়া হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে।

হাওড়া হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার ডিউটিতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন প্রণীতাদেবী। এর পর বাড়িতেই ছিলেন তিনি । এর মধ্যে প্রচণ্ড জ্বর আসে তাঁর। মঙ্গলবার করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। বুধবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, প্রয়াত নার্সিং সুপার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। নিয়মিত ওষুধ খেতেন তিনি।

করোনা রোগীদের পরিষেবা দিতে গিয়ে এর আগে হাওড়া হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন। এমনকী সংক্রমণের হাত থেকে রেহাই পাননি হাওড়া হাসপাতালের সুপারও ল। তাঁরা সুস্থ হয়ে কাজে ফিরতে পারলেও মারণ ভাইরাসের কাছে হারতে হল প্রণীতাদেবীকে।

তাঁর মৃত্যুর খবর আসতেই শোকার্ত হয়ে পড়েন তাঁর সহকর্মীরা। হাসপাতালের নার্সিং অফিসে বৃহস্পতিবার প্রণীতাদেবীর স্মৃতিতে শোকসভা করেন তাঁর সহকর্মীরা।

The post করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হাওড়া হাসপাতালের নার্সিং সুপারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lbtitH
Post a Comment (0)
Previous Post Next Post