নয়াদিল্লি : আন্তর্জাতিক উড়ান বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে দিল ডিজিসিএ। এই সংস্থা জানিয়ে দিয়েছে ৩১সে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা।
দ্যা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ জানিয়েছে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বরং তা আরও জটিল হচ্ছে। ফলে এখনই আন্তর্জাতিক বিমান উড়ান শুরু করার অর্থ সংক্রমণের ঝুঁকি তৈরি করা। সেই ঝুঁকি নিতে পারবে না ডিজিসিএ।
এক সার্কুলার জারি করে ডিজিসিএ জানিয়েছে আন্তর্জাতিক উড়ান আপাতত বন্ধ রাখা হবে। দেশে ৩০শে অক্টোবর পর্যন্ত উড়ান বন্ধ রাখা হয়েছে। তবে কেন্দ্র দ্বারা নির্দিষ্ট কিছু রুটে বিমান চলাচল হবে। বাণিজ্যিক যাত্রী বিমান পরিষেবা বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ। জানানো হয়েছে এই নির্দেশিকা কার্গো অপারেশনেও বলবৎ থাকবে। ভারতে আসা ও যাওয়া আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে নির্দেশ বলবৎ করার কথা বলা হয়েছে।
এর আগে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানিয়ে ছিল ডিজিসিএ। করোনা সংক্রমণের জেরে ভারতে গত ২৩ মার্চ থেকে বন্ধ রাখা হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা। তবে করোনার ক্রমবর্ধমান সংক্রমণে বারবার বাড়াতে হচ্ছে বিমান পরিষেবা বন্ধ রাখার মেয়াদ। এরই মাঝে এয়ার ইন্ডিয়া ট্যুইট করে জানায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ১৮০টি বিমান চালানো হবে। বন্দে ভারত মিশনের আওতাধীন এই উড়ানগুলি চালু করা হয় ২২শে জুলাই থেকে। টিকিট বুকিং শুরু হয় ২০শে জুলাই থেকে। অনুমোদিত ট্র্যাভেল এজেন্ট বা ওয়েবসাইট থেকে টিকিট বুক করা যাচ্ছে।
এদিকে, দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৮১ হাজার ৪৮৪ জনের। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১০৯৫ জনের।
নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে বেড়ে গিয়েছে মোট সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ লক্ষ ৯৪ হাজার ৬৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ লক্ষ ৫২ হাজার ৭৮। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৯ লক্ষ ৪২ হাজারের বেশি। দেশে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৭৭৩ জনের। যে কোনও সময় এই সংখ্যাটা ১ লক্ষ ছুঁতে পারে।
The post ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা : ডিজিসিএ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/33mhyhM