ভারতের পাশে আমেরিকাকে দেখে ক্ষুব্ধ চিন

বেজিং: চিনকে মোকাবিলা করতে ভারতের পাশে থাকবে আমেরিকা। মঙ্গলবারে এমন ঘোষণা করেছিলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। আর তা দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়েছে চিন। সেই তীব্র ক্ষোভ প্রকাশ করে চিন জানিয়েছে , সীমান্ত সমস্যা দ্বিপাক্ষিক বিষয়। সেখানে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ করার জায়গা থাকে না।‌

এদিন চিনের দূতাবাস থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, সীমান্ত সমস্যা চিন এবং ভারতের দ্বিপাক্ষিক বিষয়। দুই দেশই সামরিক এবং কূটনৈতিক স্তরে সেনা সরানো নিয়ে আলোচনা করছে। চিন এবং ভারত উভয় সক্ষম নিজেদের মতানৈক্য মিটিয়ে ফেলার ব্যাপারে। সেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনও জায়গাই নেই।’

চিন আরও অভিযোগ করেছে , আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করছে সেই উদ্দেশ্যেই এমন অবস্থান নিচ্ছে। বিবৃতিতে বেজিং জানিয়েছে, ‘‌বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তৈরি করতেই আমেরিকা ‘‌ইন্দো–প্রশান্ত কৌশলের’ প্রস্তাব দিয়েছে। এর মধ্যে দিয়ে ভৌগলিক–রাজনৈতিক প্রতিযোগিতার সৃষ্টি করতে চাইছে আমেরিকা। এভাবেই আসলে নিজেদের প‌্রভাব বিস্তার করতে চাইছে তারা।

আমেরিকার বিরুদ্ধে চিনের অভিযোগ এখানেই শেষ নয়। পাশাপাশি জানিয়েছে, ‘‌দুনিয়া জুড়ে নিজেদের আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে আমেরিকা বারবার ‘‌চিনের হুঁশিয়ারি’‌ অজুহাত দেখিয়ে বিষয়টা খুঁচিয়ে তুলছে।

মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকের সময় চিনের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন পম্পেও। তার বক্তব্য, এখন তো সবাই জানে চিনের কমিউনিস্ট পার্টি গণতন্ত্রের বন্ধু নয়। তারা আদৌ আইনের শাসন মানে না।

The post ভারতের পাশে আমেরিকাকে দেখে ক্ষুব্ধ চিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jCTufA
Post a Comment (0)
Previous Post Next Post