বর্ধমান: এবার গণধর্ষণের অভিযোগ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে। এক আদিবাসী মহিলাকে তিন অভিযুক্ত মিলে ধানের জমিতে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে বলে অভিযোগ।
এক সর্বভারতীয় গণমাধ্যম মোতাবেক অ্যাডিশনাল সুপারিন্টেন্ডেন্ট ধ্রুব দাস জানিয়েছেন, ওই তিন অভিযুক্তের সঙ্গে ছিল এক মহিলাও। যিনি কিনা মঙ্গলবার রাতে ঘটা এই ঘটনায় অভিযুক্তদের সহায়তা করেছেন বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন – পিএফ অ্যাকাউন্ট থেকে কীভাবে বাড়িতে বসে টাকা তোলা যায় সহজে
তিন অভিযুক্তের মধ্যে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি নিজেও আদিবাসী বলে জানা গিয়েছে। অভিযোগকারিণী জানিয়েছেন, ধর্ষণের সময় চারজনের মুখই গামছা দিয়ে ঢাকা ছিল।
নির্যাতিতার অভিযোগ অনুসারে, নদনঘাট থানা এলাকার সাকড়া গ্রামে যখন ওই মহিলা প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত সাড়ে ১০ টা নাগাদ বাইরে বেরোন, তখনই এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে বাইরে থেকে ফেরার সময় তাঁর ঘাড়ে ধারালো অস্ত্র ধরে ওই মহিলা সহ চারজন। এরপর তাঁকে টেনে নিয়ে মাঠে গিয়ে গণধর্ষণ করে তিন অভিযুক্ত ও অপর মহিলা তাঁদের সহায়তা করে বলে অভিযোগ।
আরও পড়ুন – পিএফ সংক্রান্ত সমস্যার সমাধান মিলবে হোয়াটসঅ্যাপেই
নির্যাতিতার দাবি, একসময় তিনি কোনওক্রমে তাঁদের কাছ থেকে পালিয়ে ধানক্ষেতেরই অন্য এক জায়গায় লুকিয়ে পড়েন। পরে অভিযুক্তরা চলে গেলে তিনি বাড়ি ফিরে সব ঘটনার কথা জানান।
বুধবার সকালে নির্যাতিতাকে কালনা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।
The post ধানক্ষেতে টেনে নিয়ে আদিবাসী মহিলাকে গণধর্ষণ, বর্ধমানে গ্রেফতার ১ অভিযুক্ত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34XKkVA