হাসপাতালের মানবিক উদ্যোগ, রোগীরা পেলেন পুজোর পোশাক, ঠাকুর দেখাতে বসল টিভি

প্রতীতি ঘোষ,বারাসাত : বারাসাত হাসপাতালের মানবিক উদ্যোগ। হাসপাতালের মানসিক রোগীদের হাতে পুজোর আগে তুলে দেওয়া হল নতুন পোশাক, রোগীদের ঠাকুর দেখাতে বিভিন্ন ওয়ার্ডে বসছে টিভি সেট ।

উত্তর ২৪ পরগনার বারাসাত হাসপাতালের মানসিক বিভাগে দীর্ঘদিন ধরে ভর্তি মানসিক ভারসাম্যহীন বিভিন্ন রোগীরা। এছাড়াও হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে নিজের পরিবার থেকে হারিয়ে এই হাসপাতালে দীর্ঘদিন ধরে থেকে যাওয়া সমস্ত রোগীদের শনিবার দুপুরে শারদ উৎসবের প্রাক্কালে নতুন জামাকাপড় তুলে দিলেন বারাসাত জেলা হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মন্ডল ।বারাসাত জেলা হাসপাতালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বারাসাত হাসপাতালের মানসিক বিভাগে ভর্তি ২৬ জন মানসিক রোগীদের জামাকাপড় তুলে দেওয়া হয়। পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত খাওয়া-দাওয়ার বিশেষ ব্যবস্থা করেছে বারাসাত হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা প্রাক্কালে রোগীদের ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও করোনার জন্য সে পরিকল্পনা বাতিল করতে হয়। তবে তার বদলে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে টিভি লাগিয়ে তাদেরকে ঠাকুর দেখার ব্যবস্থা করা হবে বলে জানান বারাসাত হাসপাতালের সুপার ডা: সুব্রত মন্ডল।

The post হাসপাতালের মানবিক উদ্যোগ, রোগীরা পেলেন পুজোর পোশাক, ঠাকুর দেখাতে বসল টিভি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3o0V1iG
Post a Comment (0)
Previous Post Next Post