ওয়াশিংটন: ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিলে মুছে দেওয়া হবে নাম এমনই বার্তা ট্রাম্প প্রশাসনের। ফলে মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে নিজের নাম মুছে দেওয়ার জন্য আমেরিকাকে ৩৩ কোটি ৫০ লক্ষ ডলার দিতে রাজি হয়ে গিয়েছে সুদান। আর এই অর্থ পাওয়ার ব্যাপারে নিশ্চয়তা পাওয়ার গেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসী তালিকা থেকে সুদানকে বাদ দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
১৯৯৮ সালে তানজানিয়া এবং কেনিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলা হয়েছিল। সেই হামলায় হতাহতদের ক্ষতিপূরণ বাবদ এই অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি এই অর্থ দেওয়ার বিনিময়ে আমেরিকা সুদানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেবে।
আমেরিকাকে সন্ত্রাসবাদের জন্য ক্ষতিপূরণ দিতে সুদান রাজি হওয়ায় উল্লসিত হতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি টুইটারে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, “বিরাট খবর। সুদানের নতুন সরকার যারা খুব উন্নতি করছে তারা সন্ত্রাসবাদের শিকার এবং তাদের পরিবারগুলোকে ৩৩ কোটি ৫০ লক্ষ ডলার দিতে রাজি হয়েছে। সুদান টাকা জমা দিলেই আমি কালো তালিকা থেকে তাদের নাম মুছে দেবো।”
তিনি দাবি করেছেন, দীর্ঘদিন পর আমেরিকার জনগণ ন্যায়বিচার পেল এবং সুদানের জন্য একটি বড় পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।
The post সন্ত্রাসীদের তালিকা থেকে সুদানের নাম মুছে দিচ্ছে ট্রাম্প প্রশাসন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dOnRy7