‘আইনের মুখে কি কুলুপ আঁটা’, হাথরসের ধর্ষণ প্রসঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া

লসএঞ্জেলেস: উত্তরপ্রদেশের হাথরসে দলিত তরুণীকে নৃশংসভাবে ধর্ষণের ঘটনা বর্বরতার সীমা ছাড়িয়ে গিয়েছে। সারা দেশ এই ঘটনার নিন্দায় সরব হয়েছে। তবে শুধু ধর্ষকরাই নয়। পুলিশ ও এই মামলায় সমালোচনার মুখে। গণধর্ষণের পরে তরুণীর উপরে পাশবিক অত্যাচারা চালায় ধর্ষকরা। হাসপাতালে ১৫ দিন লড়াই করে মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। পরিবারের অনুমতি ছাড়াই পুলিশ তাঁর দেহ পর্যন্ত দাহ করে দেয়। অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া এবার এই ঘটনায় সরব হলেন। প্রিয়ঙ্কার দাবি চিৎকার শুনেও আইন মুখে কুলুপ এঁটে রয়েছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়ঙ্কা লেখেন, “অসম্মান, অবমাননা, হেনস্থা, নৈরাশা, দুঃখ, অসহায়ত্ব এই আবেগগুলিই মাথায় ঘুরছে। ওদের সঙ্গে যা হল অমানবিক এবং বর্বরতার সীমা ছাড়ালো। কেন? বার বার। সবসময়ে মহিলা, বাচ্চা মেয়েরা অনবরত ধর্ষণের শিকার হয়ে চলেছে। আমরা কাঁদি। ওরা কাঁদে। কিন্তু তাও কেউ কান্নার শব্দ শুনতে পায় না। এত ঘৃণা কেন? আইন কি এত কান্নার চিৎকার শুনেও মুখ বন্ধ করে রয়েছে? আর কত জন নির্ভয়াকে এমন সহ্য করতে হবে?আর কত বছর ধরে?”

প্রিয়ঙ্কার এই পোস্ট মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রাষ্ট্রসঙ্ঘের চিলড্রেন ফান্ডের সঙ্গে বহু বছর ধরে কাজ করছেন প্রিয়ঙ্কা। ২০১৬-য় তিনি গ্লোবাল ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসাডর হন। তাই এর আগেও মহিলাদের অধিকার ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মহিলা উদ্যোগপতিদের উৎসাহ জাগিয়েছেন।

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর ওই দলিত তরুণী মায়ের সঙ্গে মাঠে গিয়েছিলেন। তখনই তাঁকে অপহরণ করে গণধর্ষণ করা হয়। এরপর তাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে। শুধু তাই নয় নৃশংসতার মাত্রা এমন জায়গায় পৌঁছয় যে তরুনীর জিভ কেটে দেওয়া হয়। আঘাত এত গভীর ছিল যে তাঁর হাত এবং পা পর্যন্ত অসাড় ছিল।

ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাঁকে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সোমবার অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লির সফদর জং হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয় তিনি রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অসুস্থ অবস্থাতেও ধর্ষকদের নাম জানিয়ে গিয়েছেন তরুণী।

দলিত তরুণীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই চার ধর্ষক এলাকার দলিতদের বরাবরই হেনস্থা করে এসেছে। ওই চারজন ধর্ষক উচ্চবর্ণের বলে জানা গিয়েছে। এই চার ধর্ষকদের সঙ্গে পুলিশি বর্বরতাও প্রশ্নের মুখে। কারণ অভিযোগ, পরিবার শেষ বার মেয়েকে দেখতে চেয়েছিল। কিন্তু পুলিশ তাদের অনুমতি ছা়ড়াই দেহ জ্বালিয়ে দিয়েছে।

The post ‘আইনের মুখে কি কুলুপ আঁটা’, হাথরসের ধর্ষণ প্রসঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34onXse
Post a Comment (0)
Previous Post Next Post