মার্কিন বিরোধিতা সত্ত্বেও ইরানের উপর উপর থেকে উঠল অস্ত্র নিষেধাজ্ঞা

তেহরান: ইরানের উপর থেকে উঠে গেল অস্ত্র নিষেধাজ্ঞা। মার্কিন বিরোধিতা সত্বেও রাষ্ট্র সংঘে অবসান ঘটল ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা। এমন ঘটনায় ইরানের স্থায়ী মিশন প্রশংসা করেছে রাষ্ট্রসংঘের ।

২০১৫ সালে স্বাক্ষরিত হওয়া পরমাণু সমঝোতার আওতায় রবিবার এই নিষেধাজ্ঞার অবসান হয়েছে। ইরান ও ছয় রাষ্ট্র গোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হওয়ার পর তা রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব পাসের মাধ্যমে অনুমোদন করা হয়। ওই প্রস্তাবে বলা হয়েছিল, ইরান যদি সমঝোতা মেনে চলে তাহলে পাঁচ বছর পর তেহরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে।

এই নিষেধাজ্ঞা উঠে যাওয়া প্রসঙ্গে ইরানি মিশন এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইরান অস্ত্র বেচাকেনা কিংবা কাউকে অস্ত্র সরবরাহ করছে কিনা বিশ্বের দেশগুলো খুঁটিয়ে দেখতে চায় না। ইরানের উপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার সবই অন্যায় ও বেআইনি বলে মন্তব্য করেছে ইরানি মিশন।

ইরানের উপর যাতে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল থাকে তার জন্য আমেরিকা গত কয়েক মাস ধরে অবিরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব সদস্য দেশকেই এই ব্যাপারে আমেরিকারে তেমন সমর্থন করতে দেখা যাচ্ছিল না। বরং ওই দেশগুলি ইরানকেই সমর্থন করছিল এবং এই নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে তারা একেবারেই ছিল না, এমন কি আমেরিকার মিত্র দেশগুলোও এই ইস্যুতে ইরানের পক্ষ নিতে দেখা যায়।

The post মার্কিন বিরোধিতা সত্ত্বেও ইরানের উপর উপর থেকে উঠল অস্ত্র নিষেধাজ্ঞা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34caIfj
Post a Comment (0)
Previous Post Next Post