মুম্বই: বিধ্বংসী আগুন লাগল মুম্বইয়ের একটি শপিং মলে। আগুনের ব্যাপকতার জেরে কাছের বিল্ডিং থেকে প্রায় ৩৫০০ জনকে বাইরে বের করে আনা হয়। সূত্রের খবর বৃহস্পতিবার শেষ রাতের দিকে এই আগুন লাগে। শুক্রবার সকালেও আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলবাহিনীকে।
জানা গিয়েছে, দমকলের ২৪টি ইঞ্জিন ১৬টি জাম্বো ট্যাঙ্ক নিয়ে আগুনের মোকাবিলায় নামে। তবে এই কাজ করতে গিয়ে আহত হয়েছেন ২ দমকলকর্মী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন – চিনকে শিক্ষা দিতে নয়া কৌশল, আমেরিকার থেকে উপগ্রহ তথ্য নেবে ভারত
ওই মলের সংলগ্ন এলাকায় রয়েছে ৫৫ তলার অর্কিড এনক্লেভ বিল্ডিং। সেখান থেকে পুলিশি তৎপরতায় ও দমকলকর্মীদের সহায়তায় প্রায় সাড়ে ৩ হাজার বাসিন্দাকে বের করে আনা হয়।
দাবি করা হচ্ছে, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ আগুন লাগলেও আগুনের মাত্রা বাড়তেই রাত ২টো ৪০ মিনিট নাগাদ খবর যায় দমকলে। ততক্ষণে আগুন ভয়ংকর হয়ে যায়। ফলে আগুন নেভাতে যথেষ্ট লড়াই করতে হয় দমকল বাহিনীকে।
মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর সহ অন্যান্য কর্মকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
The post মুম্বইয়ের মলে বিধ্বংসী আগুন, পাশের বিল্ডিং থেকে বের করা হল ৩৫০০ জনকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mfgPp6