হাওড়া: জগাছায় একটি বেসরকারি গোল্ড লোন সংস্থার দফতরে দিনে দুপুরে ডাকাতি৷ দুষ্কৃতীরা প্রায় ২৬ কেজি সোনার অলঙ্কার এবং কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে বলে খবর৷
সূত্রের খবর, হাওড়ার জগাছা থানার রামরাজাতলা স্টেশন রোডে একটি বেসরকারি গোল্ড লোন সংস্থার অফিস আছে৷ শনিবার বেলা ২টো নাগাদ ওই অফিসে আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দেয় দুষ্কৃতীরা৷ ৪-৫ জন দুষ্কৃতী ছিল বলে জানা গিয়েছে৷
দুষ্কৃতীরা অফিসের ঢোকেই প্রথমে গ্রাহক ও কর্মচারীদের একটি ঘরে আটকে রাখে৷ এমনকি তাদের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়৷ তারপর দুষ্কৃতীরা লুটপাট চালায় বলে অভিযোগ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, জগাছায় বেসরকারি গোল্ড লোন সংস্থার দফতর থেকে প্রায় ২৬ কেজি সোনার অলঙ্কার এবং কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাতদল৷
এর আগেও অন্য একটি গোল্ড লোন সংস্থার নিরাপত্তারক্ষীকে গুলি করে ডাকাতি হয়৷ সেই ঘটনাটিও ঘটেছিল বর্ধমানের বিসি রোডে। গুলিবিদ্ধ হয়েছিলেন হীরামন মণ্ডল।
হীরামন পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামের বাসিন্দা হলেও কর্মসূত্রে সরাইটিকরে থাকেন। অনান্য দিনের মতো সেদিনও কাজে যান তিনি। অভিযোগ, দুপুরে ওই গোল্ড লোন সংস্থার অফিসে ছয় যুবক বাইকে আসে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ওই দুই যুবকের কাছে বন্দুক ছিল, তা দেখে ফেলে চিৎকার করেন হীরামন, তাতেই গুলি চালায় তারা।
এরপর সংস্থার অন্যান্য কর্মীদের বেঁধে নীলডাউন করে রেখে লুঠ চালায়। গোল্ড সংস্থার এক কর্মী পলাশ মণ্ডল জানিয়েছিল, “৬ জন দুস্কৃতী হাতে রিভলবার নিয়ে ঢোকে। সংস্থার কর্মীদের প্রথমে মারধর করে একজায়গায় আটকে রেখে অবাধে লুঠপাট চালায়। প্রায় ৩০ কেজি সোনা নিয়ে পালিয়ে যায় ডাকাতদল৷
The post বেসরকারি গোল্ড লোন সংস্থার দফতরে ডাকাতি, লুঠ ২৬ কেজি সোনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/37gcJsF