সরকারি স্কুলে শতাধিক শিক্ষক পদ খালি, শুরু আবেদনের প্রক্রিয়া

নয়াদিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। সরকারি স্কুলগুলিতে শুরু হবে শিক্ষক নিয়োগ। ৬৫৫টি পদ খালি রয়েছে বলে জানা গিয়েছে। হিন্দি শিক্ষকের পদ খালি রয়েছে, যার জন্য আবেদন করতে হবে দ্রুত।

শিক্ষক নিয়োগ ২০২০

মিজোরাম সরকারের পক্ষ থেকে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন একটি নোটিফিকেশন জারি করেছে। যেখানে সিএসএস হিন্দি শিক্ষকের পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। এই চাকরি চুক্তিভিত্তিক। রাজ্যের শিক্ষা দফতরের নিয়ম মেনে ৪ শতাংশ আসন বিভিন্ন জাতির প্রার্থীদের জন্য নির্দিষ্ট। ১৪ই অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। হাই স্কুল ও মিডল স্কুলের জন্য এই শিক্ষক নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য পেতে নিচে দেওয়া লিংকে ক্লিক করতে পারেন। https://ift.tt/3ixCNRY

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা স্কুল শিক্ষা দফতরের ওয়েবসাইট schooleducation.mizoram.gov.in থেকে আবেদন পত্র ডাউনলোড করে নিয়ে সাবমিট করতে পারেন। সেই আবেদন পত্র স্কুল শিক্ষা দফতরের ডিরেক্টরের কাছে ১৪ই অক্টোবরের মধ্যে পৌঁছতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ই অক্টোবর, ২০২০
মোট পদের সংখ্যা ৬৫৫
পদের নাম সিএসএস হিন্দি শিক্ষক

এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের জন্য প্রয়োজন ১৫০ টাকা, জেনারেল বিভাগের প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ ২০০ টাকা। তবে প্রতিবন্ধী প্রার্থীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না।

The post সরকারি স্কুলে শতাধিক শিক্ষক পদ খালি, শুরু আবেদনের প্রক্রিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cW6Cup
Post a Comment (0)
Previous Post Next Post