ভারতকে নোংরা বলায় ট্রাম্পকে তুলোধনা বাইডেনের

ওয়াশিংটন: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নোংরা বলেছেন। আর ওই মন্তব্যের জন্য ট্রাম্পের সমালোচনায় সরব হতে দেখা গেল এবারের ভোটে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে। কোন বন্ধু দেশ সম্পর্কে এহেন মন্তব্য একেবারেই বরদাস্ত করতে চান না বাইডেন।

আসন্ন নির্বাচনের আগে বৃহস্পতিবার প্রতিপক্ষের সঙ্গে বিতর্ক সভায় মুখোমুখি হয় ডোনাল্ড ট্রাম্প ভারতের সমালোচনা করেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার জন্য। তারই রেশ টেনে তিনি সেদিন মন্তব্য করেছিলেন “ভারত এবং তার বাতাস নোংরা।”

এর প্রতিক্রিয়াস্বরূপ শনিবার বাইডেন টুইট বার্তায় লিখলেন, প্রেসিডেন্ট ভারতকে নোংরা বলেছেন, বন্ধু দেশ সম্পর্কে এরকম মন্তব্য করা উচিত নয়। ভারতের সঙ্গে সম্পর্ক গভীর মর্যাদা তারা দিয়ে থাকেন এবং এই শ্রদ্ধাবোধকে আমেরিকার বিদেশনীতির কেন্দ্রে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি। তাছাড়া তার অভিমত,এভাবে জলবায়ু পরিবর্তনের মত বিশ্বজনীন সমস্যা সমাধান সম্ভব নয়।

সেইদিন বিতর্কে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে ভারত চিন ও রাশিয়াকে সরে আসার জন্য সমালোচনা করেছিলেন ট্রাম্প।

সেই সময় তিনি মন্তব্য করেন,”চিনের অবস্থাটা দেখুন, কি রকম নোংরা একটা দেশ। ভারত রাশিয়াটাকে দেখুন, কি রকম নোংরা আর দূষিত বাতাস।” তার অভিযোগ ভারত এবং চিনের কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে অথচ সেই গুলি বন্ধের ব্যাপারে কোনরকম আন্তর্জাতিক তৎপরতা নেই। উল্টে পরিবেশ রক্ষার দোহাই দিয়ে আমেরিকাকে চাপে ফেলার চেষ্টা চলছে।

ট্রাম্পের এমন মন্তব্য আমেরিকা প্রবাাসী ভারতীয়দের তো করেছে। আর সেই বুঝেই আসরে নেমেছেন বাইডেন। বিশেষত ভোটের আগে এরকম স্পর্শ কাতর বিষয় নিয়ে তিনি ঝুঁকি নিতে চাইছেন তা বলাই বাহুল্য । বাইডেন বলেছেন প্রেসিডেন্টট নির্বাচিত হলে আন্তর্জাতিক সাম্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত কে সঙ্গে নিয়ে লড়বেন। কারণ এশিয়ায় শান্তি ও স্থিতি প্রতিষ্ঠার জন্য ভারতকে দরকার।

The post ভারতকে নোংরা বলায় ট্রাম্পকে তুলোধনা বাইডেনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mt7YR3
Post a Comment (0)
Previous Post Next Post