মাসে মাসে টাকা জমিয়ে বিরাট লাভ, সুযোগ রয়েছে সরকারি স্কিমে

নয়াদিল্লি: বড়লোক হতে কম বেশি সকলে চায়। তবে বড়লোক হতে গেলে অনেকেই জানেন বিনিয়োগ করা জরুরি। কিন্তু কোন জায়গায় বিনিয়োগ করতে হবে এটা ভেবেই আশঙ্কিত অধিকাংশ মানুষজন। আপনি যদি ঝুঁকি নিয়ে স্টকে বিনিয়োগ করতে না চান, তবে পোস্ট অফিসের কিছু ছোট সেভিংস স্কিম আপনার জন্য ভালো বিকল্প হতে পারে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই): মোদী সরকার মেয়েদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেছে। সুকন্যা কেন্দ্রীয় সরকারের একটি স্মল সেভিংস স্কিম। মেয়ের জন্মের পর থেকে ১০ বছর বয়স হওয়ার আগে অবধি এই সুবিধা নেওয়া যেতে পারে। এই স্কিমে এক বছরে সর্বনিম্ন ২৫০ টাকা ও সর্বোচ্চ দেড় লক্ষ টাকা বিনিয়োগ করা সম্ভব। যখন মেয়ের বয়স ২১ বছর হবে, তখন এই টাকা ম্যাচিওর হবে। এতে আপনি বার্ষিক দেড় লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পেতে পারেন।

পিপিএফ : পিপিএফ-এ বিনিয়োগকারীরা বার্ষিক সর্বোচ্চ দেড় লাখ টাকা জমা দিতে পারবেন। মাসে জমা দিতে পারবেন ১২৫০০ টাকা। এই স্কিমের মেয়াদ হয় ১৫ বছর। তবে পরে তা আপনি আরও ১০ বছর বাড়াতে পারেন। এই প্রকল্পে বর্তমানে সুদের হার বার্ষিক ৭.১ শতাংশ। আপনি যদি প্রতি বছর দেড় লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং ২৫ বছর ধরে বিনিয়োগ করেন তবে আপনার মোট বিনিয়োগ হবে ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা। ২৫ বছর পরে, পরিপক্কতার পরিমাণটি হবে ১ কোটি ৩ লক্ষ কোটি কারণ এতে আপনি চক্রবৃদ্ধিযুক্ত সুদের সুবিধা পাবেন।

রেকারিং ডিপোজিট (আরডি): আপনি আরডিতে যত খুশি টাকা জম,আ দিতে পারভেন, এক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা নেই। পিপিএফ-এর মতোই এখানেও যদি আমরা মাসে ১২,৫০০ টাকা দিই তবে আপনার বড় তহবিল প্রস্তুত হতে পারে। এতে সুদের হার ৫.৮% । ২৭ বছর পরে এই স্কিমে পেতে পারেন ৯৯ লক্ষ টাকা।

ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিট: ট্যাক্স সেভার এফডিও একটি দারুণ পরিকল্পনা। এতে বিনিয়োগ করা হলে তা ৮০সি-এর আওতায় কর ছাড়ের সুযোগ পায়। এতে দেড় লক্ষ টাকা অবধি কর ছাড় পেতে পারেন।

The post মাসে মাসে টাকা জমিয়ে বিরাট লাভ, সুযোগ রয়েছে সরকারি স্কিমে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lfF8TB
Post a Comment (0)
Previous Post Next Post