মাত্র ১০ বছরে টাকা হবে দ্বিগুণ, থাকছে সরকারি সংস্থার গ্যারান্টি

নয়াদিল্লি: প্রত্যেকেই চায় যত তাড়াতাড়ি সম্ভব তাদের অর্থ দ্বিগুণ হোক, তবে একই সঙ্গে সকলে তাঁদের বিনিয়োগের নিরাপত্তাও চান। এক্ষেত্রে অনেকে মিউচুয়াল ফান্ডের মতো ইক্যুইটিগুলিতে বিনিয়োগ করেন তবে তা সাধারণত ঝুকিপূর্ণ থাকে। তাই আপনি যদি সম্পূর্ণ ঝুঁকিহীন কিছুর প্রত্যাশা করেন, তবে পোস্ট অফিস একটি অন্যতম ভালো অপশন। বিশেষত আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার কথা ভাবছেন তবে পোস্ট অফিসের কিসান বিকাশ পত্র (কেভিপি) প্রকল্পটি একটি দারুণ প্ল্যান।

কিশান বিকাশ পত্র ভারত সরকারের এককালীন বিনিয়োগের স্কিম, যেখানে আপনার অর্থ নির্দিষ্ট সময়ের পর দ্বিগুণ হয়। দেশের সমস্ত ডাকঘর এবং বড় ব্যাংকগুলিতে কিসান বিকাশ পত্র উপলব্ধ রয়েছে।

১২৪ মাসে এই বিনিয়োগ ম্যাচিউরিটি পায়। এতে আপনি সর্বনিম্ন বিনিয়োগ মাত্র ১০০০ টাকা। তবে এক্ষেত্রে সর্বাধিক বিনিয়োগের কোনও ঊর্দ্ধসীমা নেই। যেহেতু এটি ভারত সরকারের পোস্ট অফিসের স্কিম, তাই এতে সরকারি গ্যারান্টি পাওয়া যায়, এটির কোনও ঝুঁকি নেই।

এই স্কিম শুধুমাত্র কৃষকদের জন্য আনা হয়েছে। যাতে তাঁরা দীর্ঘদিন ধরে তাদের টাকা জমাতে পারেন। স্কিমে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮।

বর্তমানে কিষাণ বিকাশ পত্রে (কেভিপি) বিনিয়োগে ৬.৯ শতাংশ হারে সুদ দেওয়া হয়। প্রতি তিন মাস অন্তর এই সুদের হার নির্ধারণ করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র:
আধার কার্ড
প্যান কার্ড
ভোটার আইডি কার্ড
ড্রাইভিং লাইসেন্স
পাসপোর্ট
কেভিপি আবেদনের ফর্ম
ঠিকানা প্রমাণ
বার্থ সার্টিফিকেট

একদিকে যেমন অনলাইনে এই অ্যাকাউন্ট খোলা যায়। তেমনই যে কোনও পোস্ট অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করেও এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

The post মাত্র ১০ বছরে টাকা হবে দ্বিগুণ, থাকছে সরকারি সংস্থার গ্যারান্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kMfaHb
Post a Comment (0)
Previous Post Next Post