সইফ আলি খানকে অপহরণ করে বিয়ে করতে চান পরিণীতি

মুম্বই: বলিউডের খুব অল্পদিনের নিজের পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়ার বোন হলেও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তিনি। তার ভক্তের সংখ্যা কম নয়। হাসিখুশি স্বভাবের পরিণীতির তারপর কেমন তা তার সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়। কিন্তু জানেন কি পরিণীতি কার ভক্ত! অভিনেতা সাইফ আলি খানের বড় পরিনীতি চোপড়া। এক চ্যাট শোয়ে সইফের প্রতি ভালোবাসার কথা নিজেই স্বীকার করেছিলেন তিনি।

গতবছর কপিল শর্মা শো এর একটি এপিসোডে তাঁর ছবি জবড়িয়া জোড়ি তাঁর চরিত্রটি সম্পর্কে কথা বলেন। সেই ছবিতে তাঁর পুরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবিতে পরিণীতির চরিত্রটি খুব শক্তিশালী। সেই চরিত্র একদিন সিদ্ধার্থ মালহোত্রাকে কিডন্যাপ করে এবং জোর করে বিয়ে করে।

তখন পরিণীতিকে জিজ্ঞাসা করা হয় বাস্তবে যদি এমন সুযোগ হতো তাহলে তিনি তাকে অপহরণ করে বিয়ে করতেন? পরিনীতি সঙ্গে সঙ্গে বলেন সাইফ আলি খানকে তিনি অপহরণ করে বিয়ে করতে যদি তেমন সুযোগ থাকত।

অভিনেত্রী জানান সাইফ আলি খানকে তিনি খুব পছন্দ করেন। আর সেই কথা নাকি সইফ পত্নী অভিনেত্রী করিনা কাপুরকেও জানিয়ে দিয়েছেন পরিণীতি। পরিনীতি জানান তিনি দূর থেকে এভাবেই সইফকে ভালোবাসেন।

জানা যায়, ২০১৪-এ একটি ছবিতে সইফের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল পরিণীতির। সেই ছবিটি সইফেরই প্রোডাকশনের ছিল। সেই সময়ে সইফের সঙ্গে দেখা সাক্ষাৎও হয় তাঁর। কিন্তু ছবির কাজ যদিও শেষ পর্যন্ত আর এগোয়নি।

প্রসঙ্গত পৌরনীতিকে আগামীতে দ্য গার্ল ইন দ্য ট্রেন ছবিতে দেখা যাবে। এছাড়াও তার হাতে রয়েছে ব্যাডমিন্টন প্লেয়ার সাইনা নেহওয়ালের বায়োপিক।

The post সইফ আলি খানকে অপহরণ করে বিয়ে করতে চান পরিণীতি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oijL6l
Post a Comment (0)
Previous Post Next Post