মুকুলের সংবর্ধনা অনুষ্ঠানে গরহাজির দিলীপ

স্টাফ রিপোর্টার, কলকাতা: দলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব পাওয়ার পর রবিবার মুকুল রায়কে রাজ্য বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল। যদিও সেই অনুষ্ঠানে ছিলেন না রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর এই গরহাজির নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

এদিন আইসিসিআর-এ মুকুল রায়কে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, স্বপন দাশগুপ্ত, ভারতী ঘোষ সহ অনেকেই। এদিনের সংবর্ধনা মঞ্চ থেকে মুকুল রায়কে একুশের বিধানসভা নির্বাচনের ‘প্রধান মুখ’ হিসেবে তুলে ধরেছেন বিজেপি নেতৃত্ব।

এদিকে, দিলীপ ঘোষ এদিন পূর্ব মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। কিন্তু সেখানে মুকুল রায়কে সংবর্ধনা দেওয়ার আয়োজন রাজ্য বিজেপির তরফ থেকে করা হয়েছিল, সেখানে খোদ রাজ্য সভাপতির অনুপস্থিতি খুবই দৃষ্টিকটু লাগছে বলে দলের অনেকেরই মত।

রাজনৈতিক মহল মনে করছে, কেন্দ্রীয় নেতৃত্ব যতই দুজনের দ্বন্দ্ব দূর করার চেষ্টা করুক, দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের সম্পর্ক যে স্বাভাবিক হয়নি তা এদিনের ঘটনায় স্পষ্ট।

তবে দিলীপের উদ্দেশে বার্তা দিয়ে এদিন মুকুল রায় বলেন, “মোদীজি চান রাজ্যে বিজেপির সরকার হোক। সেই কাজ করতে গিয়ে কে ছোট, কে বড় ভাবলে চলবে না। সবাইকে এগিয়ে এসে কাজ করতে হবে এবং বিজেপিকে জেতাতে হবে।”

মুকুল রায় বলেন, ভোটে খেলতে গেলে কোনও দ্বিতীয় ইনিংস হয় না। আর সেকেন্ড চান্স বলেও কিছু হয় না। এদিন দিলীপ ঘোষের প্রশংসা করেন মুকুল রায়। তিনি বলেন, দিলীপবাবুর স্কোরটা খুব ভাল। জয় তিলক অর্জন করা তাঁর পক্ষে সহজ বলেও মন্তব্য করেন তিনি।

The post মুকুলের সংবর্ধনা অনুষ্ঠানে গরহাজির দিলীপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3niqwok
Post a Comment (0)
Previous Post Next Post