রক্তপাত জারি, ঘরে ঢুকে প্রাক্তন আরজেডি নেতাকে মারল মাওবাদীরা

পাটনা: নির্বাচনের ঘোষণা হতেই বিহারে শুরু হয়েছে খুনের পর্ব। তবে গত কয়েকটি নির্বাচন ছিল শান্তিপূর্ণ। এবারের বিধানসভার ভোট রক্তাক্ত পথেই হবে এমনই আশঙ্কা বাড়ছে। রবিবার মাওবাদী হামলায় মৃত্যু হল প্রাক্তন আরজেডি নেতার। ঘটনাস্থল পূর্ণিয়া জেলার খাজাঞ্চি হাট। মৃতের নাম শক্তি মল্লিকা।

পূর্ণিয়ায় এই খুনের, বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে প্রথম মাওবাদী হামলা। যদিও মাত্র একদিন আগেই পাটনায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে এক বিজেপি নেতাকে। সেটি ব্যক্তিগত বিবাদ বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

রবিবার সকালে পূর্ণিয়ার খাজাঞ্চি হাট এলাকায় মাও হামলা হয়। এলাকার পরিচিত শক্তি মল্লিকের ঘরে ঢুকে তিন মাওবাদী গুলি চালায়। এর জেরে গোটা জেলায় ছড়িয়েছে ভয়। মৃত শক্তি মল্লিক রাষ্ট্রীয় জনতা দলের প্রাক্তন নেতা। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

মাও হামলার পরেই জারি হয়েছে সতর্কতা। পূর্ণিয়া জেলা পুলিশ তদন্তে নেমেছে। জানা গিয়েছে, খুব সকালে তিন মাওবাদী মুখে গামছা বেঁধে হামলা করে। ঘরে ঢুকে পিস্তল দিয়ে সরাসরি শক্তি মল্লিকের মাথায় গুলি করে। তারপর চলে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা। সেখানেই মৃত্যু হয় বহিষ্কৃত আরজেডি নেতার।

মৃতের আত্মীয়রা জানিয়েছেন, শক্তি মল্লিক দল থেকে বহিষ্কৃত হলেও বিধানসভায় নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্ব্বিতা করতে চাইছিলেন। তার আগেই খুন করা হলো। এর পিছনে কোনও রাজনৈতিক চক্রান্ত আছে কিনা তা স্পষ্ট নয়।

The post রক্তপাত জারি, ঘরে ঢুকে প্রাক্তন আরজেডি নেতাকে মারল মাওবাদীরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GD9YpT
Post a Comment (0)
Previous Post Next Post