কৃষি আইনের বিরুদ্ধে ২৬ নভেম্বর গ্রামীণ ধর্মঘটের ডাক

কলকাতা: কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে ২৬ নভেম্বর এ রাজ্যে গ্রামীণ ধর্মঘটের ডাক দিয়েছে সারা ভারত কৃষক সমন্বয় কমিটি পশ্চিমবঙ্গ শাখা ‌। এই রাজ্যের ২১টি সংগঠনের পক্ষ থেকে কমিটির আহ্বায়ক অমল হালদার বুধবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার নয়া কৃষি আইনের মাধ্যমে কৃষকদের ‌ স্বার্থ ক্ষুণ্ন করে কর্পোরেট পুঁজিপতিদের হাতে কৃষিপণ্য তুলে দিচ্ছে।

কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইন এবং শ্রমিক বিরোধী পদক্ষেপগুলির প্রতিবাদে এবং অন্যান্য দাবিতে ২৬ এ রাজ্যে গ্রামীণ ধর্মঘট পালন করা হবে।

সেই সঙ্গে ৪ নভেম্বর কলকাতার মৌলালি সংলগ্ন রামলীলা ময়দানে একটি গন কনভেনশন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলা থেকে কৃষকরা এবং কৃষক সংগঠনের নেতৃবৃন্দ ওই কনভেনশনে অংশ নেবেন।

প্রসঙ্গত ২৬ নভেম্বর গোটা দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন গুলি। বামেরা এই উৎসবের মরসুমে বেশকিছু কর্মসূচি নিয়েছে।

কালী পুজোর পরে ১৮-২১ নভেম্বর নানা বিষয় নিয়ে ব্লক এবং পুরসভা স্তরে কর্মসূচি চলবে। জেলা স্তরে দাবি দাওয়ার সঙ্গে কেন্দ্রীয় বিষয়গুলি যোগ করে জেলায় জেলায় কর্মসূচি পালন করা হবে ২৩ এবং২৪ নভেম্বর।

The post কৃষি আইনের বিরুদ্ধে ২৬ নভেম্বর গ্রামীণ ধর্মঘটের ডাক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JgVZaR
Post a Comment (0)
Previous Post Next Post