ওয়াশিংটন: ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক করোনা আক্রান্ত। ফলে কোয়ারেন্টাইনে যেতে হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে। বৃহস্পতিবার রাতে এই খবরের সত্যতা স্বীকার করেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। ট্যুইট করে এই খবর দিয়েছেন তিনি।
ট্রাম্প এদিন ঘোষণা করেন মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক হোপ হিকস করোনা আক্রান্ত হয়েছে। ফলে একাধিক বার তাঁর সংস্পর্শে আসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে ফার্স্ট লেডি মেলানিয়া ও মার্কিন প্রেসিডেন্টকে। এখন তাঁরা তাঁদের করোনা পরীক্ষার ফল আসার জন্য অপেক্ষা করছেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শও নেবেন তাঁরা।
এদিন ট্রাম্প জানান, হোপ হিকস এমন একজন আধিকারিক, যিনি কোনও ছুটি না নিয়ে ক্রমাগত কাজ করে চলেছেন। এখন তিনি ছুটি নিতে বাধ্য, কারণ তিনি করোনা আক্রান্ত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাতকারে নিজের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান হোপ হিকস। এরপরেই ট্যুইট করেন ট্রাম্প। তিনি বলেন হিকস করোনা আক্রান্ত। ফলে তাঁদের কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে। তবে তাঁরা কতটা সুরক্ষিত কেউ জানেন না।
উল্লেখ্য এই আধিকারিক সবসময়ই ট্রাম্পের সঙ্গে থাকেন। এয়ার ফোর্স ওয়ানে যে কোনও সফরে এই আধিকারিকের উপস্থিতি থাকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। মঙ্গলবারও ওহিওতে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রচার ট্রাম্পের সঙ্গে ছিলেন হিকস। বুধবার মিনেসোটাতেও প্রেসিডেন্টের সঙ্গে সফর করেছেন এই আধিকারিক।
তবে আপাতত কোয়ারেন্টাইনে থাকায় সব ধরণের র্যালি ও নির্বাচন সূচী বাতিল করেছেন ট্রাম্প। এর আগে, করোনা নিয়ে ভারত সম্পর্কে ট্রাম্পের অভিযোগে অস্বস্তি বাড়ল মোদী সরকারের। করোনাভাইরাস নিয়ে চিনের পাশাপাশি ভারতের দিকে আঙুল তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রতিদ্বন্দী জো বাইডেনের সঙ্গে প্রথম বিতর্ক অনুষ্ঠানে ট্রাম্প এমন মন্তব্য করেন।
এই বিতর্ক সভায় জো বাইডেন ট্রাম্পের সামনে প্রশ্ন তুলেছিলেন মার্কিন মুলুকে ৭০ লক্ষ করোনা আক্রান্তের বিষয়ে। তখন জবাব দিতে গিয়ে তিনি মন্তব্য করেন, করোনা আক্রান্ত হয়ে কত জনের মৃত্যু হচ্ছে সেই প্রকৃত সংখ্যাটা ভারত, চিন, রাশিয়া কেউই ঠিকমত দিচ্ছে না।
The post উচ্চপদস্থ আধিকারিক করোনা আক্রান্ত, কোয়ারেন্টাইনে ডোনাল্ড ট্রাম্প-মেলানিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34fvI3n