বিহার নির্বাচন: প্রার্থীর ওপর হামলা চালাল মুখোশধারী যুবক

পাটনা: সকাল থেকে শুরু হয়েছে বিহার নির্বাচন। প্রথম দিন থেকেই সামনে আসতে শুরু করল টুকরো টুকরো অশান্তির খবর। শেখপুরার বড়বিঘায় মুখোশধারী এক দুষ্কৃতির হাতে আক্রান্ত হলেন আরজেপি দলের এক প্রার্থী।

গোপাল কুমার নামে ওই প্রার্থী ঘটনায় জয়রামপুর থানায় একটি এফআইআর দায়ের করেছেন। তবে প্রার্থীকে হেনস্থা করার জন্যই এই আক্রমণ চালানো হয়েছে বলে মনে করছে পুলিশ।

গোপাল কুমার জানিয়েছেন, তিনি বারবিঘার কার্যালয় থেকে নিজের গ্রাম টিউসে যাচ্ছিলেন। তবে গ্রামে ঢোকার আগে উখাদি গ্রামের কাছে তাঁর গাড়ি থামায় একদল মুখোশধারী যুবক। তাঁরা হামলা চালায় তারোপরে। হাতাহাতিতে প্রার্থীর জামা ছিড়ে দেওয়া হয়। গায়ে কালিও ছেটানো হয় বলে অভিযোগ। এরপরেই পালিয়ে যায় হামলাকারীরা।

আরও পড়ুন – মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লাদের ভারতে থাকার অধিকার নেই : কেন্দ্রীয় মন্ত্রী

জয়রামপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। স্থানীয় কিছু মানুষ জানিয়েছে, প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করার অভিপ্রায় নিয়ে দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে।

উল্লেখ্য, বিহারের ২৪৩ টি আসনের মধ্যে বুধবার প্রথম দফায় ৭১টি আসনের ভোট। নির্বাচন ভূমিতে সম্মুখ সমরে যুযুধান দুই পক্ষ এনডিএ ও মহাজোট।ভোটে জেতার জন্য দুই পক্ষই বিহারবাসীকে দিয়েছে একাধিক প্রতিশ্রুতি। এবার দেখার লকডাউন ও অর্থনীতির নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে বিহারবাসী পছন্দ করে কোন পক্ষকে।

এদিন ১৬টি জেলার ৭১টি আসনের মোট প্রার্থী ১০৬৬ জন। এরমধ্যে অন্তত ৮ জন মন্ত্রী লড়ছেন। একগুচ্ছ হেভিওয়েট বিধায়ক, প্রাক্তন মন্ত্রী নেতা আছেন। ফলে প্রথম দিনেই যে লড়াই জমজমাট সেকথা বলার অপেক্ষা থাকে না।

The post বিহার নির্বাচন: প্রার্থীর ওপর হামলা চালাল মুখোশধারী যুবক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jH4oB2
Post a Comment (0)
Previous Post Next Post