পাটনা: দেশজুড়ে প্রবল বিতর্কে পড়ে অবশেষে স্বস্তিতে বিজেপি। বিহারে করোনা ভ্যাকসিন ফ্রি তে দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ম লঙ্ঘন করেনি। নির্বাচন কমিশন দিল ক্লিন চিট। তথ্য জানার আইন অনুসারে ফ্রি করোনা ভ্যাকসিন দেওয়া নির্বাচন বিধির বহির্ভুত কিনা তা জানতে চেয়ে আবেদন করা হয়।
জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে বিহারের ভোটে যে ১১ দফা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি তাতে কোথাও আইন লঙ্ঘন কা হয়নি। ফ্রি করোনা ভ্যাকসিনের ক্ষেত্রেও একই জবাব দেওয়া হয়েছে। আরটিআই কর্মকর্তা রাখেন গোখলে প্রশ্ন করেছিলেন খোদ কমিশনের কাছে।
বিহার বিধানসভা নির্বাচনে শাসক পক্ষ এনডিএ শিবিরের শরিক বিজেপি সংকল্প পত্র প্রকাশ করতেই বিতর্ক শুরু হয় জিতলে বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা দানের প্রতিশ্রুতিতে। বিরোধী মহাজোট দাবি করে মহামারি করোনার টিকা নিয়ে রাজনীতি করছে বিজেপি। দেশজুড়ে ছড়িয়েছে এই বিতর্ক। জবাবে বিজেপি নিজের অবস্থানে অনড় থাকে।
দলীয় নেত্রী তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ফের জানান, কোনও অবস্থায় সংকল্প পত্রে ঘোষিত কোনও প্রতিশ্রুতি থেকে সরবে না বিজেপি। তিনিই দলের হয়ে বিহার নির্বাচনের সংকল্প পত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বিরোধী আরজেডি, কংগ্রেস, সিপিআইএম, সিপিআই ও সিপিআই(এম-এল) ভ্যাকসিন সংক্রান্ত দাবিতে প্রবল আপত্তি জানিয়েছে।
এ ছাড়াও বিভিন্ন দলের তরফে দেশজুড়ে হয়েছে প্রতিবাদ। বেশকিছু সংগঠন ও মানবাধিকার কর্মীরাও সরব হয়েছেন। তবে নির্বাচন কমিশন ক্লিন চিট দিতেই বিজেপি শিহিরে স্বস্তির হাওয়া আরটিআই কর্মকর্তা রাকেশ গোখলে নির্বাচন কমিশনের কাছে যুক্তি রেখেছিলেন,যখন গোটা দুনিয়া করোনার ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছে, এবং দেশে এখনও ভ্যাকসিন বিতরণের কোনও নিয়ম লাগু নেই, তখন কোন নিয়মে বিহারে জয়ী হলে বিজেপি বলছে ফ্রি তে ভ্যাকসিন দেবে ?

নির্বাচন কমিশন জানায়, গত লোকসভা নির্বাচনে কংগ্রেস NYAY প্রকল্প ঘোষণা করেছিল। এতে দাবি করা হয়, ২৫ কোটি মানুষের জন্য মাস প্রতি ৬ হাজার টাকা করে বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে। সেটিও নির্বাচনের নিয়ম লঙ্ঘন করেনি।
The post স্বস্তিতে বিজেপি, ফ্রি করোনা ভ্যাকসিনের ঘোষণা নির্বাচনী নিয়ম লঙ্ঘন করেনি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/37VqNYP