স্টাফ রিপোর্টার , কলকাতা : উত্তরের পাহাড়ে নীচেই রয়েছে পারদ। সমতল ও তার কাছাকাছি অঞ্চলে তাপমাত্রা বেড়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
রবিবার দার্জিলিং, কালিম্পং-এর তাপমাত্রা ১৩.০ ডিগ্রি সেলসিয়াস ও ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ের জেলায় গড় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। তরাই অঞ্চল অর্থাৎ কোচবিহার , মালদা একেবারেই সমতল স্থান সেখানে তাপমাত্রা কুড়ির ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থেকে তার উপরেও থাকছে। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি ও জলপাইগুড়ি একটু উপরের দিকের জেলা সেখানে আবার তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস ও ২১.৪ ডিগ্রি সেলসিয়াস
শনিবার দার্জিলিং, কালিম্পং-এর তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস ও ১৩.০ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ের জেলায় তাপমাত্রার গড় ১৩ ডিগ্রি। এবার তরাই অঞ্চল অর্থাৎ কোচবিহার , মালদা একেবারেই সমতল স্থান সেখানে তাপমাত্রা কুড়ির ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ২৩.০ ডিগ্রি সেলসিয়াস।
শিলিগুড়ি ও জলপাইগুড়ি একটু উপরের দিকের জেলা সেখানে আবার তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস ও ১৮.০ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে আজ রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রসঙ্গত রাজ্য সহ সমগ্র দেশ থেকে বিদায় নিয়েছে মরসুমের বর্ষা। তাই সর্বত্রই শুকনো হাওয়া দেওয়া শুরু হয়ে গিয়েছে।
শুক্রবার দার্জিলিং, কালিম্পং-এর তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস ও ১৩.০ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ের জেলায় তাপমাত্রার গড় ১৩ ডিগ্রিই ছিল। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি ও জলপাইগুড়ি একটু উপরের দিকের জেলা সেখানে আবার তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস ও ২২.০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা ফের নামছে উত্তরের জেলাগুলিতে।
The post উত্তরের পাহাড়ে শীতের আমেজ, সমতলে বাড়ল পারদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GgcBye