বেঙ্গালুরু: দক্ষিণের দুই রাজ্যে করোনার সংক্রমণ উদ্বেগজনক আকার নিয়েছে। হু-হু করে ছড়াচ্ছে সংক্রমণ। কর্নাটকে একদিনে ১০ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। কেরালাতেও গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতের সংখ্যা ৮ হাজারেরও বেশি। দক্ষিণের এই দুই রাজ্যে সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রকও।
কেরালায় কয়েকমাস আগে সংক্রমণের ঊর্ধ্বগতিতে লাগাম পরানো গিয়েছিল। তবে আনলক পর্যায়ের শুরু থেকেই সংক্রমণও ফের বাড়তে শুরু করে কেরলে। গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে ৮ হাজার ১৩৫ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৯ জনের। সব মিলিয়ে কেরলে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭২ হাজার ৩৩৯টি।

সংক্রমণ ছড়াচ্ছে দক্ষিণের আরও এক রাজ্য কর্নাটকেও। গত ২৪ ঘণ্টায় সেরাজ্যে নতুন করে ১০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে সেরাজ্যে করোনা প্রাণ কেড়েছে ১৩০ জনের। সব মিলিয়ে কর্নাটকে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ১১ হাজার ৮৩৭। এখনও পর্যন্ত সেরাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৯৪ জনের। কর্নাটকে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ৪১২টি।
দক্ষিণের আরও তিন রাজ্যেও করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। তামিলনাড়ুতে হু হু করে বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সেরাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৯৭ হাজার ৬০২। একইভাবে সংক্রমণ ছড়াচ্ছে অন্ধ্রপ্রদেশেও। সেরাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ছুঁই ছুঁই। তেলেঙ্গনায় ১ লক্ষ ৯৩ হাজার ছাড়িয়েছে মোট সংক্রমিতের সংখ্যা।
The post করোনার লাগামছাড়া সংক্রমণে ত্রস্ত কেরল ও কর্নাটক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SknEJi