নির্বাচনের ঠিক আগেই গুলি চলল, দুর্গা বিসর্জনে মৃত্যু

মুঙ্গের: নির্বাচনের প্রথম দফার আগে বারবার গুলি চালনা ও খুনের ঘটনা ঘটছে বিহারে। বুধবার রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে গুলি চলল মুঙ্গেরে। দুর্গা বিসর্জন ঘিরে রাজনৈতিক আক্রোষের ফল বলেই মনে করা হচ্ছে। নিহত একজন। জখম আরও তিনজন।

এর আগে পাটনা, শিবহর, পূর্ণিয়া জেলায় কখনও প্রার্থীকে খুন করা হয়েছে, কোথাও রাজনৈতিক সংঘর্ষ ছড়িয়েছে।

সোমবার গভীর রাতে মুঙ্গেরে দুর্গা প্রতিমা বিসর্জন ঘিরে প্রবল উত্তেজনা তৈরি হয়। বিসর্জন ঘিরে দুপক্ষের মধ্যে বাদানুবাদ থেকে সংঘর্ষের জেরে গুলি চলতে শুরু করে। বুধবার নির্বাচন হবে মুঙ্গেরে। ফলে প্রশাসনের তরফে বিসর্জন ঘিরে পুলিশের উপস্থিতি ছিল বিশাল। তার মধ্যেই সংঘর্ষ ছড়ায়।

সংঘর্ষ থামাতে পুলিশ এলে গুলি চলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। মৃতদেহ ঘিরে শুরু হয় আরও বিতর্ক। মৃতের আত্মীয়রা দাবি করেছেন পুলিশ গুলি চালিয়েছে। জখম আরও তিনজনকে রাতেই মুঙ্গের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবারের পরিস্থিতি থমথমে। এমনিতেই নির্বাচনে অত্যন্ত স্পর্শকাতর এলাকা হলো মুঙ্গের। প্রথম দফার আগেই সেখানে কড়া নিরাপত্তা থাকলেও বারে বারে উত্তেজনা ছড়াচ্ছে এই জেলায়। সম্প্রতি মুঙ্গের ও জামুই জেলার সীমান্তে মাওবাদী হামলার রুখতে বিরাট অভিযান চালায় পুলিশ ও কোবরা বাহিনি।

The post নির্বাচনের ঠিক আগেই গুলি চলল, দুর্গা বিসর্জনে মৃত্যু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TpoAN0
Post a Comment (0)
Previous Post Next Post