‘কাশ্মীরের পতাকা না ফেরালে জাতীয় পতাকাকে সম্মান নয়’, মেহবুবার মন্তব্যে বিতর্ক

শ্রীনগর: জাতীয় পতাকা নিয়ে এবার জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতির করা মন্তব্য ঘিরে প্রবল বিতর্ক ছড়িয়েছে। তিনি জানিয়েছেন, যতদিন কাশ্মীরের জন্য নির্ধারিত পতাকা না ফেরানো হবে ততদিন তিনি দেশের জাতীয় পতাকাকেও সম্মান দেখাবেন না।

এক বছরেরও বেশি সময় ধরে গৃহবন্দি ছিলেন জম্মু কাশ্মরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। শেষমেশ কয়েকদিন আগেই তাঁকে মুক্তি দেয় কেন্দ্রীয় সরকার। মুক্তির পরেই রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন মেহবুবা।

কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর দাবিতে ন্যাশনাল কনপরেন্স-সহ উপত্যকার বিজেপি বিরোধী দলগুলিকে সঙ্গে নিয়ে জোট বেঁধেছেন। কাশ্মীরে ৩৭০ ধরা ফেরানোর দাবিতে একজোট হয়ে আন্দোলন করার অঙ্গীকার ভূস্বর্গের বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের। বিরোধীদের এই জোটের নেতৃত্বে রয়েছেন জম্মু কশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো ফারুক আবদুল্লা।

গৃহবন্দি দশা থেকে মুক্তি মেলার পর প্রথম সাংবাদিক বৈঠকে বিজেপিকে তুলোধনা করেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। দলের ইস্তেহারের উপর ভিত্তি করে দেশ চালানোর চেষ্টা করছে বিজেপি, এমনই অভিযোগ পিডিপি নেত্রীর। তিনি আর বলেন, ‘‘যতদিন কাশ্মীরের জন্য নির্ধারিত পতাকা না ফেরানো হবে ততদিন দেশের জাতীয় পতাকাকেও সম্মান দেখানো সম্ভব নয়। আমাদের পতাকা ফিরিয়ে দেওয়া হলে ফের আমরা জাতীয় পতকা হতে তুলে নেব।’’

গত বছর কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার। ভূস্বর্গে অশান্তি ছড়নোর আশঙ্কায় এরপর একে একে গৃহবন্দি করা হয় রাজনৈতিক নেতদের। গৃহবন্দি করা হয় জম্মু কাশ্মীরের প্রাক্তন তিন মুখ্যমন্ত্রীকে।

গৃহবন্দি করা হয় ফারুক আবদুল্লা, তাঁর পুত্র ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে। এছাড়াও আরও বেশ কিছু রাজনৈতিক নেতাকেও গৃহবন্দি করে কেন্দ্রীয় সরকার। যদিও ইতিমধ্যেই তাঁদের অধিকাংশ নেতাদেরই গৃহবন্দি দশা থেকে মুক্ত করেছে কেন্দ্র।

The post ‘কাশ্মীরের পতাকা না ফেরালে জাতীয় পতাকাকে সম্মান নয়’, মেহবুবার মন্তব্যে বিতর্ক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ISYKyK
Post a Comment (0)
Previous Post Next Post