ট্রাম্পের এইচ-১বি ভিসা নীতির বিরুদ্ধে দায়ের মামলা

ওয়াশিংটন: মার্কিন মুলুকে এইচ-১বি ভিসা নীতির বিরুদ্ধে মামলা দায়ের হল। ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়ই এই ভিসা নীতির বিরুদ্ধে আদালতে গিয়েছেন। আমেরিকার বেসরকারি সংস্থা, সংগঠন, বিশ্ববিদ্যালয়ের এবং ব্যক্তি মিলে এই বিষয় মোট ১৭টি পক্ষ যুক্ত হয়েছেন মামলাটিতে। কলম্বিয়া জেলা আদালতে দায়ের হওয়া মামলাটিতে সোমবার দাবি করা হয়েছে, এই নতুন ভিসা নীতি জন্য খসড়াটি ভুলে ভরা এবং স্ববিরোধী। এর ফলে এমন আইনের উদ্দেশ্য আদৌ সফল হবে না।

গত জুন মাসে হোয়াইট হাউসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, অভিবাসী নন এমন যারা এইচ-১বি ভিসা সহ অন্যান্য ইমিগ্র্যান্ট ভিসার মাধ্যমে মার্কিন মুলুকে কাজ করতে চান তাদের আপাতত আর ভিসা দেওয়া হবে না। এই বিষয়ে তখন বিতর্ক দানা বাঁধে।

ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, এইভাবে বিদেশিদের কাজে যোগ দেওয়ার জন্য করোনা পরিস্থিতিতে মার্কিনীদের কাজের সুযোগ কমে যাচ্ছে। যদিও পরে চাপে পড়ে সেই আইন কিছুটা শিথিল করলেও তাতেও রীতিমতো ক্ষুব্ধ অনেকে । সম্প্রতি এর চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়েছে। তার বিরুদ্ধে একজোট হয়ে মামলা দায়ের করেছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

মামলাকারীদের যুক্তি , এই আইন হলে অপ্রয়োজনীয় ক্ষতির মুখে পড়তে পারে, হাসপাতাল শিক্ষাপ্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠানসহ উদ্যোগপতিরা। এক্ষেত্রে মার্কিন অভিবাসন আইনজীবিদের সংগঠন জানিয়েছে, যেভাবে বেতন বাড়ানোর কথা বলা হয়েছে তাতে মার্কিন অর্থনীতির কোন সুবিধা হবে না। তাছাড়া এই ভিসা নিয়ে আমেরিকায় যারা চাকরি করেন লক্ষ্য করা গিয়েছে তারাই আবার মার্কিন মুলুকে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তাছাড়া এই মামলাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ায় গোটা বিষয়টি আলাদা মাত্রা পেয়ে গিয়েছে।

The post ট্রাম্পের এইচ-১বি ভিসা নীতির বিরুদ্ধে দায়ের মামলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Tc4dmh
Post a Comment (0)
Previous Post Next Post