স্টাফ রিপোর্টার , কলকাতা : আজ চতুর্থী। তবে মণ্ডপে মণ্ডপে আছড়ে পড়ছে জনতার ভিড়। এই কথাটি এই বছর সম্ভবত বলা যাবে না। কারন মহামান্য আদালতের অতিমারির সময়ে পুজো নিয়ে ঐতিহাসিক রায়। কেন সম্ভবত বলা হচ্ছে? কারন ১) অবাধ্য জনতা ২) অবাধ্য বহু ক্লাব কমিটি এবং পুজো উদ্যোক্তা। না হলে দ্বিতীয়াতে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রাজ্যের জনৈক মন্ত্রীর পুজোয় ওইরকম বিপুল ভিড় হয় না।
বলা যেতেই পারে মন্ত্রী চোখে ঠুলি এঁটে বসেছিলেন। না হলে নিজে করোনায় আক্রান্ত হয়েও কীভাবে তিনি বাড়ির উলটো দিকের ভয়ঙ্কর ভিড়কে প্রশ্যয় দেন? আবার এও তাঁরা বলছেন , ‘জনতা দেখতে এলে আমরা কী করব?’ প্রশ্ন ওঠে জনতা যদি গ এ আকার ধ এ আকার হয় তিনিও কি তেমনই আচরণ করবেন? তাহলে তিনি প্রশাসনে রয়েছেন কি করতে? যাক সব মিলিয়ে আজ মহা মহা চতুর্থী। মহামান্য আদালতের রায়টি আরও একবার ভালো করে দেখে নেওয়া যাক।
# প্রত্যেক মণ্ডপে ব্যারিকেড করে ‘নো এন্ট্রি’ লিখে দিতে হবে। # ছোট প্যান্ডেলে ৫ মিটার দূরত্ব, বড় ক্ষেত্রে ১০ মিটার দূরত্ব রাখতে হবে। # প্রতিটি পুজো মণ্ডপের কনটেনমেন্ট জোন হিসেবে গণ্য হবে # পুজো কমিটিগুলোকে একটি তালিকা তৈরি করতে হবে। কমিটির যাঁদের নাম থাকবে, তাঁরা ছাড়া বাইরের কেউ আসবেন না। তাঁদের নাম তালিকা আগে থেকে দিতে হবে। # রাজ্যের যে ৩৪ হাজার পুজো কমিটি অনুদান নিয়েছে এই নিয়ম সকলের জন্য প্রযোজ্য বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। # শুনানিতে জানতে চাওয়া হয় ভিড় নিয়ন্ত্রণের রূপরেখা। পুজোয় ভিড় নিয়ন্ত্রণের জন্য গাইডলাইন তৈরিতেও মুখ্য এবং স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেয় হাইকোর্ট।
এই নির্দেশে একেবারেই অখুশি রাজ্য সরকার। ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে মঙ্গলবারই সুপ্রীম কোর্টে যাওয়ার চিন্তাভাবন করতে শুরু করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, রায়ের কপি হাতে পাওয়ার পর তার সমস্ত কিছু খুঁটিয়ে পর্যবেক্ষণ করে সুপ্রীম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। সূ্র মারফত জানা গিয়েছে, হাইকোর্টের রায়ের পাল্টা রিট পিটিশন করতে পারে রাজ্য।
The post মহা চতুর্থী, অবাধ্য না হলে প্যান্ডেল হপিংয়ের হিরিক এবার অনলাইনেই খান্ত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IHighz