প্রেম প্রস্তাবে না, ভরা রাস্তায় ১৭ এর কিশোরীকে নৃশংস ভাবে খুন

বিশাখাপত্তনাম: ভরা রাস্তায় খুন করা হল এক ১৭ বছরের কিশোরীকে। জানা গিয়েছে, প্রকাশ্য রাস্তায় গলায় ছুরি চালিয়ে খুন করা হয় ওই কিশোরীকে।

পুলিশ জানিয়েছে গাজুওয়াকা এলাকার সুন্দরাইয়া কলোনিতে সাঁইবাবা মন্দিরের কাছেই একটি রাস্তায় ১৭ বছরের ভারালক্ষ্মীর ওপর হামলা করে অনিল নামে অভিযুক্ত যুবক। জানা গিয়েছে, তাঁদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল, এরমধ্যেই ধারালো অস্ত্র দিয়ে ভারালক্ষ্মীর ওপর আঘাত করে অনিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরীর।

আরও পড়ুন – মহিলাদের অসহায়তার সুযোগ নিয়ে অশ্লীল ভিডিও পোস্ট, গ্রেফতার যুবক

পুলিশ জানাচ্ছে, খুব সম্ভবত অভিযুক্তের প্রেম প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ওই কিশোরী। সেই কারণেই রাগের জেরে তাঁকে খুন করে অভিযুক্ত। পুলিশ যুবককে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে।

উলেখ্য, এর আগে এই উপকূলীয় শহরেই সামনে এসেছিল এক ভয়ংকর ঘটনা। এক ব্যক্তি হাতুড়ি দিয়ে থেতলে খুন করে তাঁর ৪০ বছরের ছেলেকে। যা নাড়িয়ে দিয়েছিল সকলকে।

আরও পড়ুন – হাফপ্যান্ট পরে রাস্তায় বেরোলে অশালীন দেখায় পুরুষদের : খাপ পঞ্চায়েত

পরে অবশ্য অভিযুক্ত ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করে। জানা গিয়েছে, সম্পত্তির বিরোধের জেরে তিনি তাঁর ছেলেকে খুন করে।

The post প্রেম প্রস্তাবে না, ভরা রাস্তায় ১৭ এর কিশোরীকে নৃশংস ভাবে খুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/380XLHd
Post a Comment (0)
Previous Post Next Post