‘সুশান্ত ন্যায়বিচার পাওয়ার আগেই এভাবে নাচছেন’, নেটিজেনদের কটাক্ষের পাল্টা জবাব অঙ্কিতার

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় পরপর ছবি ও ভিডিও আপলোড করছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। নিজের বাড়িতেই বিভিন্ন রঙের পোশাকে হাসিখুশি অবতারের অভিনেত্রীকে দেখা যাচ্ছে। সম্প্রতি শাড়িতে লাস্যময়ী রূপে একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন অঙ্কিতা। সেই পোস্টে নেটিজেনরা তাঁকে ট্রোল করার চেষ্টা করেন। আর তাই এবার তাঁদের উদ্দেশে একটি ছবি পোস্ট করলেন তিনি।

টুকটুকে লাল ও সোনালির মিশেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অঙ্কিতা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখছেন, সবকিছুর পরেও মানুষ জাজ করবে। তাই অন্যকে মুগ্ধ করার জন্য বেঁচে থেকো না। নিজেকে ভালো রাখো।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন সুশান্ত সিং রাজপুত এর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। আকাশী রঙের শাড়ি এবং লাল ব্লাউজে লাস্যময়ী রূপে ধরা দিয়েছিলেন তিনি। সেই ভিডিও যেমন অনেকে পছন্দ করেছেন, তেমনই নিনন্দুকদের হাত থেকেও রক্ষা পাননি অঙ্কিতা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত এখনো চলছে। আর তাই অনেকের দাবি ওই তদন্তের এখনো পর্যন্ত কোনও সমাধান না হওয়া সত্বেও ‘কিভাবে অঙ্কিতা হাসতে হাসতে নাচানাচি করছেন?’ প্রথম থেকেই এই মৃত্যু তদন্তে সরব ছিলেন অঙ্কিতা। সিবিআই তদন্তের দাবি করেছিলেন তিনিও।

তাই অঙ্কিতাকে আক্রমণ করে অনেকে লিখছেন, সুশান্ত কি ন্যায়বিচার পেয়ে গিয়েছেন যে আপনি এভাবে না নাচছেন ? এছাড়াও নানা ভাবে অভিনেত্রীকে কটাক্ষ করেন নেটিজেনরা। আর তাই তাঁদের পাল্টা জবাব দিতে আজ আরও একটি পোস্ট করলেন অভিনেত্রী।

অঙ্কিতা এক সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন সুশান্ত কখনই আত্মহত্যা করতে পারেন না। তাঁর জীবনে এত কাজ কাজ রয়েছে যে তিনি কখনও অবসাদে যেতে পারেন না বলেও দাবি করেছিলেন। প্রসঙ্গত দীর্ঘদিন সম্পর্কে ছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে। পবিত্র রিশতা ধারাবাহিক থেকে তাঁদের ঘনিষ্ঠতা শুরু হয়েছিল।

The post ‘সুশান্ত ন্যায়বিচার পাওয়ার আগেই এভাবে নাচছেন’, নেটিজেনদের কটাক্ষের পাল্টা জবাব অঙ্কিতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3e1VtJf
Post a Comment (0)
Previous Post Next Post