নয়াদিল্লি: তাঁর কথার ‘ভুল ব্যাখ্যা’ করা হয়েছে বলে দাবি করলেন ইমরান খান সরকারের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। বৃহস্পতিবারের বিস্ফোরক ‘স্বীকারোক্তি’র পর ফাওয়াদের দাবি পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করে না বা পাকিস্তান কোনও সন্ত্রাসবাদকে প্রশ্রয়ও দেয় না। তিনি বলছেন, “আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।”
পাক মন্ত্রীর বক্তব্য, তিনি অপারেশন সুইফট রিসর্ট সম্পর্কে ওই কথা বলেছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার পাকমন্ত্রীর দাবি ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায়। ফাওয়াদ চৌধুরী দাবি করেন, “‘পুলওয়ামার আক্রমণ পাকিস্তানের সাফল্য’। তিনি এই হামলার কৃতিত্ব ইমরান খান ও তাঁর দলকেও দেন।
পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বৃহস্পতিবার বলেন, “হামনে হিন্দুস্তান কো ঘুস কে মারা”। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই সমালোচনার ঝড় ওঠে। খুব স্বাভাবিক ভাবেই এই উক্তিকে পুলওয়ামা হামলার স্বীকারোক্তি বলে দাবি করা হতে থাকে। যদিও পরে ড্যামেজ কন্ট্রোলে নামেন পাক মন্ত্রী। দাবি করেন, কথা ভুল মানে বের করা হয়েছে।
উল্লেখ্য, নিজের বক্তব্যের জেরে সংবাদপত্রের শিরোনামে থাকেন পাকিস্তানের নেতা ফাওয়াদ চৌধুরী। তিনি প্রায়শই ভারতকে নানান ভাবে হুমকি দিতে থাকেন। এমনকি তিনি ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছিলেন। এমনকি চন্দ্রায়ণ-২ এর সময়েও বিতর্কিত টুইট করেছিলেন এই নেতা। তবে এর জেরে নিজের দেশেও তাঁকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল।
উল্লেখ্য, ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলা চালায় পাক জঙ্গিরা। একটি আত্মঘাতী বোমা হামলাকারী গাড়ি সিআরপিএফের কনভয়ে ধাক্কা মারে। এই হামলায় মৃত্যু হয় ৪০ জন জওয়ানের। সারা দেশ এই হামলার প্রতিবাদে গর্জে ওঠে। এর পরেই বালাকোটে বিমান হামলা চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের ঘাঁটি।
কিন্তু এরপরে পালটা দিতে আসে পাক বিমানবাহিনী। কিন্তু ভারতীয় বিমান বাহিনীর তৎপরতা ও দূরত্বে পালাবার পথ পায় না পাকিস্তানি বিমান। তবে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে ধরে ফেলে পাক সেনা। কিন্তু ৪৮ ঘন্টার মধ্যেই অভিনন্দনকে ফেরত দিতে বাধ্য হয় পাকিস্তান।
The post ‘কথার ভুল ব্যাখ্যা হয়েছে’, পুলওয়ামা হামলা প্রসঙ্গে দাবি পাক মন্ত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35K9HKN