এক চার্জে চলবে ২১০ কিমি, সস্তায় দারুণ স্কুটি আনল নামী কোম্পানি

নয়াদিল্লি: চার্জে চলা ইলেকট্রিক স্কুটারগুলি অনেকেরি না পসন্দ কারণ ব্যাটারি ব্যাকআপ। সাধারণত সিঙ্গেল চার্জে এগুলি ৫০ থেকে ৭০ কিমি অবধি যেতে পারে। কিন্তু এবার ইলেকট্রিক স্কুটির জগতে আলোড়ন ফেলে দিল হিরো। তারা সম্প্রতি এমন একটি স্কুটি নিয়ে এসেছে, যেখানে তাঁরা দাবি করছেন, সিঙ্গেল চার্জে স্কুটি চলবে ২১০ কিমি।

হিরোর এই স্কুটির নাম Nyx-HX. এটি একটি বি 2 বি ই-স্কুটার। এই স্কুটিতে বেশ কয়েকটি ভার্সন থাকছে। ২১০ কিমি সিঙ্গেল চার্জে যে ভার্সন্টি রয়েছে সেটির দাম বেশি। কিন্তু এই স্কুটির দাম শুরু হচ্ছে ৬৪,৬৪০ টাকা থেকে। এই দামে যে ভার্সনটি রয়েছে সেটি এক চার্জে ৮২ কিমি যেতে পারে।

কোম্পানি জানাচ্ছে এই স্কুটির দাম অল্প হলেও এটি ভারী মাত্রায় ওজন বহন করতে সক্ষম। কোম্পানি জানাচ্ছে পরিবেশে অবদান রাখতে সক্ষম হবেন।

হিরো ইলেকট্রিক জানিয়েছে, Nyx-HX সিরিজটি একটি হাই টর্ক ই-স্কুটার যার সাহায্যে সহজেই ভারী জিনিস বহন করা যেতে পারে। যেমন বরফের বাক্স বা অন্যান্য ওই ধরনের জিনিস। এছাড়া এই সংস্থা জানিয়েছে, মূলত ডেলিভারির জন্য তৈরি এই স্কুটিটিকে ব্যবসার প্রয়োজনমতো অন্ততপক্ষে ১০ টি ডিজাইনে কাস্টমাইজ করা যায়।

কোম্পানি জানিয়েছে, এটিতে রয়েছে ব্লু-টুথ ইন্টারফেসের সুবিধা। দূর থেকে গাড়ি ট্র্যাক করার অপশনও রয়েছে, যা ব্যবসায়িক অপারেটরদের জন্য একটি অতিরিক্ত সুবিধা বলে গণ্য হতে পারে। স্কুটির সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্তা প্রতি ৪২ কিলোমিটার।

The post এক চার্জে চলবে ২১০ কিমি, সস্তায় দারুণ স্কুটি আনল নামী কোম্পানি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/37uIO04
Post a Comment (0)
Previous Post Next Post