দেড় মাসে প্রথমবার ভারতে অ্যাকটিভ আক্রান্ত ৮ লক্ষের নীচে

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি দেশে। সম্ভবত ভ্যাক্সিন সামনের বছরেই আসার সম্ভাবনা রয়েছে। তবে ততদিন পর্যন্ত প্রত্যেকদিনের বুলেটিনে উঠে আসছে আক্রান্তের সংখ্যা।

সুস্থতার হার ক্রমশ বেড়ে যাওয়ায় বলা যেতে পারে দেশে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে এগোচ্ছে। শুক্রবার দেশের মোট করোনাজয়ীর সংখ্যা পেরিয়ে গিয়েছে ৬৫ লক্ষ। সেইসঙ্গে দেড় মাসের মধ্যে প্রথমবার সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমতে কমতে নেমে এসেছে ৮ লক্ষেরও নিচে। পাশাপাশি শুক্রবারের থেকে সামান্য হলেও কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ২১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ১ হাজার কম। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লক্ষ ৩২ হাজার ৬৮১ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটা খানিকটা কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৩৭ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১২ হাজার ৯৯৮ জন।

স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৬৫ লক্ষ ২৪ হাজার ৫৯৬ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ৯৫ হাজার ৮৭ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কমেছে। গত দেড় মাসের মধ্যে এই প্রথমবার সক্রিয় করোনা রোগীর সংখ্যাটা ৮ লক্ষের নিচে নামল।

The post দেড় মাসে প্রথমবার ভারতে অ্যাকটিভ আক্রান্ত ৮ লক্ষের নীচে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3j86Z6s
Post a Comment (0)
Previous Post Next Post