প্যাকেটজাত খাবার থেকেই ছড়াচ্ছে করোনা : চিন

বেজিং: অবশেষে স্বীকার করল চিন। প্যাকেটজাত খাবার বা ফ্রিজারে রাখা খাবার থেকেই ছড়াচ্ছে করোনা। চিনের সেন্ট্রা ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি এই তথ্য দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সরকারি ভাবে এই প্রথম প্যাকেটজাত খাবারের ওপর বক্তব্য রাখল চিন।

শনিবার থেকে ১৯টি দেশের ৫৬টি কোম্পানি থেকে প্যাকেটজাত খাবারের আমদানি বন্ধ করে দিল চিন। বেজিংয়ের দাবি গত সপ্তাহে কুইংডাও শহরে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়েছে। তবে যে নমুনা সংগ্রহ করা হয়েছে, সেখানে সব প্যাকেটে ভাইরাসের চিহ্ন মেলেনি। তাই এই ঝুঁকি কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে চিনের বন্দর শহর ডালিয়ান থেকে আমদানিকৃত সামুদ্রিক খাবারের প্যাকেজিংয়ে করোনভাইরাস খুঁজে পাওয়া গিয়েছে।

কুইংডাও শহরের দুজন ডক কর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। তবে তাঁরা অ্যাসিম্পট্যোম্যাটিক। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে পৃথিবীর প্রায় সব দেশই চিনের উহান মার্কেটকেই দায়ি করে আসছে। কারণ গত বছর ডিসেম্বর মাসে এই বাজার থেকেই প্রথম ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। আর তারপর থেকেই এই বাজারে বন্যপ্রাণী বিক্রির এবং খাওয়ার নিষেধাজ্ঞা জারি করে সেদেশের সরকার।

জানা গিয়েছে, গত জুলাই মাসে চিনের উত্তর-পূর্ব প্রদেশের লিয়াওনিংয়ের বন্দরে ডালিয়ানের শুল্ক দফতরের আধিকারিকরা আমদানিকৃত হিমায়িত চিংড়ির প্যাকেজিংয়ে করোনাভাইরাস খুঁজে পাওয়া গিয়েছিল। সেই সময় চিন বাইরে থেকে চিংড়ির আমদানি সাময়িক স্থগিত রেখেছিল।

এদিকে, ব্রিটেন ও ফ্রান্সে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের প্রশাসন। সেই পথেই এবার হাঁটতে চলেছে ইতালিও। ইতালির প্রধানমন্ত্রী গিউসপপে কন্টে জানাচ্ছেন রবিবার অর্থাৎ ১৮ই অক্টোবর থেকে নতুন ভাবে নির্দেশিকা জারি করা হবে। করোনা বিধি মেনে তলতে হবে দেশের মানুষকে। কোনও রকম নিয়ম ভঙ্গের ঘটনায় থাকবে কড়া শাস্তির বিধান।

উল্লেখ্য ইতালিতে নতুন করে ১০,৯২৫ জন আক্রান্ত হয়েছেন। শনিবার সারাদিনে এই সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে।

ইতালির মিলান শহর সহ লোম্বার্ডি এলাকায় প্রকাশ্যে মদ্যপান ও বিক্রির ক্ষেত্রে লাগাম দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে বৈধ জুয়া খেলার আসরও। জানা গিয়েছে প্রতিটি বার ও রেস্তোরাকে রাত ১০টার মধ্যে দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ আসতে চলেছে। স্কুলে যাওয়া বন্ধ হতে পারে নতুন করে। নিয়ন্ত্রিত হতে পারে বাইরে যাওয়ার বিষয়টি।

The post প্যাকেটজাত খাবার থেকেই ছড়াচ্ছে করোনা : চিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/37j0vQa
Post a Comment (0)
Previous Post Next Post