দেবে শুকনো হাওয়া, কম থাকবে বেলার পারদ

স্টাফ রিপোর্টার , কলকাতা : দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শনিবার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কোনও জেলাতেই। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা তেমন কিছুও হয়।

এদিকে জেলাগুলিতে তাপমাত্রা অল্প অল্প করে ফের বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কম থাকছে বেলার দিকের তাপমাত্রা। শুক্রবার সকালে আসানসোলের তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৭.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকালে আসানসোলের তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২০.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৩.০ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২০.০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকালে আসানসোলের তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, ব্যরাকপুরে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২৩.০ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকালে আসানসোলের তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস, বাগাতিতে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, ব্যরাকপুরে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৭.০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

The post দেবে শুকনো হাওয়া, কম থাকবে বেলার পারদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oBQL9M
Post a Comment (0)
Previous Post Next Post