প্রতীতি ঘোষ,গাইঘাটা: মনুয়াকান্ডের ছায়া এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। মৃত এক ব্যক্তির দেহ উদ্ধার মৃতের স্ত্রীর প্রেমিকের বাড়ি থেকে। গোটা ঘটনায় রীতিমতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্ত্রীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রামকৃষ্ণ সরকার। তিনি কোচবিহারের বানেশ্বর পুর এলাকার বাসিন্দা। বিয়ের পর উত্তর ২৪ পরগণার বনগাঁর বাবুপাড়া এলাকায় স্ত্রী স্বপ্না সরকারকে নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। বুধবার দেখা যায় গাইঘাটা থানার গোয়ালবাতান এলাকায় সুজিত দাসের বাড়ির সামনে রক্তের দাগ। আর তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের, বিষয়টি পুলিশের নজরে আনে সকলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে গোয়ালবাথান এলাকার একটি পুকুর পাড়ে প্রথমে রক্ত দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় গাইঘাটা থানায়।
পুলিশ এবং স্থানীয়রা খোঁজাখুঁজি করে বাঁশ বাগান থেকে এক জোড়া জুতো, টর্চলাইট উদ্ধার করেন। পরে বুধবার সকালে গোয়ালবাথান এলাকার জনৈক সুজিত দাসের বাড়ির সামনে রক্ত দেখতে পেয়ে সন্দেহ হয় পুলিশের। সুজিতের বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকে পুলিশ।
ঘরে খাটের নিচে মাটি খুঁড়ে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম রামকৃষ্ণ সরকার। কোচবিহারের বানেশ্বরপুর এলাকার বাসিন্দা ছিল সে। পুলিশের প্রাথমিক অনুমান, রামকৃষ্ণের স্ত্রী সপ্না সরকারের সঙ্গে সুজিতের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল।
স্ত্রী স্বপ্না ও তার প্রেমিক সুজিতের যোগসাজশেই রামকৃষ্ণকে খুন করা হয়েছে। স্বপ্নাকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
The post ফের মনুয়া কান্ডের ছায়া, প্রেমিকের সঙ্গে যোগসাজশে স্বামী খুনে অভিযুক্ত স্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jDbJkZ