ধনকড়ের চিঠির পালটা জবাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থ এবং আভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের মুখ্য উপদেষ্টা রিনা মিত্রকে নিশানা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই দু’জনের নিয়োগের পরও রাজ্যের নিরাপত্তা যথেষ্ট বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তুলে টুইট করেছেন তিনি। তাঁর সেই টুইটের পাল্টা জবাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

কয়েকদিন আগে সুরজিৎ করপুরকায়স্থ ও রিনা মিত্রকে নিয়োগের চিঠি এনক্লোজ করে মুখ্যমন্ত্রী, রাজ্য এবং কলকাতা পুলিশকে ট্যাগ করে মুখ্যসচিবের কাছ থেকে জবাব তলব করেছিলেন রাজ্যপাল। তবে রাজভবনে কোনও রিপোর্ট জমা পড়ার খবর মেলেনি। সেই চিঠির ছবিতে দেখা যায়, সেটি আরএসএসের কোনও সদস্য তাঁকে পাঠিয়েছেন।

এদিন টুইটারে রাজ্যের শিক্ষামন্ত্রী ওই চিঠির ছবিটি দিয়ে লেখেন, “কোনও রাজ্যের রাজ্যপাল স্থানীয় রাজনীতি থেকে দূরে থাকবেন, সেটাই বাঞ্ছনীয়। কিন্তু বিজেপির জমানায় সরাসরি আরএসএসের নির্দেশে কাজ করেন।” উল্লেখ্য, এর আগেও রাজ্যপাল-আরএসএসের আঁতাত নিয়ে এর আগেও সরব হয়েছিল শাসক দলের নেতারা। এবার প্রমাণ দিয়ে রাজ্যপালকে আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব।

উল্লেখ্য, মুর্শিদাবাদ থেকে আল-কায়দা জঙ্গি সন্দেহে মোট ৬ যুবকের গ্রেফতারি, অস্ত্র কারখানার হদিশ, বেলেঘাটায় বাড়িতে বোমা বিস্ফোরণ –এই একাধিক ঘটনায় বৃহস্পতিবার ফের রাজ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল। টুইটে তাঁর দাবি, আল-কায়দার মতো জঙ্গিরা পশ্চিমবঙ্গকে তাদের নিরাপদ ডেরা বলে মনে করছে, অবাধে গড়ে উঠছে বেআইনি বোমা কারখানা। এসব রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট চিন্তার। অথচ এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের তেমন নজর নেই বলে অভিযোগ তুলেছেন তিনি।

তৃণমূলের বুথ ভিত্তিক সম্মেলনে রাজ্যপালের উদ্দেশে পার্থ বলেন, “উনি আগে নিজের মাথা ঠিক করুন। যার মাথার ঠিক নেই তার কথার উত্তর দেওয়ার মানে হয় না।”

প্রসঙ্গত, মুর্শিদাবাদ তথা বাংলায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির ঘটনা নিয়ে রাজ্যে তৃণমূল সরকারকে এর আগেও কাঠগড়ায় তুলেছিলেন জগদীপ ধনকড়। রাজ্য পুলিশের ডিজিপি বীরেন্দ্রকে খোঁচা দিয়ে তিনি সেই সময় লিখেছিলেন, “রাজ্যের বাস্তব পরিস্থিতির সঙ্গে অনেক দূরে রয়েছেন ডিজিপি। এটা খুবই উদ্বেগের বিষয়।”

The post ধনকড়ের চিঠির পালটা জবাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2H3xEED
Post a Comment (0)
Previous Post Next Post