পুরোহিতদের সম্মান জেলা যুব তৃণমূল কংগ্রেসের

হাওড়া : মহাপঞ্চমীতে পুরোহিতদের সম্মান জানাল হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেস।হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের তরফে আমতা বিধানসভা কেন্দ্রের জয়পুরে প্রায় ৫০ জন পুরোহিতকে সম্মান জানানো হয়।পুরোহিতদের হাতে নামাবলি,মিষ্টি,চারাগাছ তুলে দেওয়া হয়।পুরোহিতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল।তিনি বলেন,”মা দুর্গা যেমন অসুর বধ করেছিলেন তেমনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুররূপী অশুভশক্তিকে সমূলে বিনাশ করে বাংলায় শান্তি প্রতিষ্ঠা করেছেন।”

প্রসঙ্গত সেপ্টেম্বর মাসে পুরোহিত ভাতা চালু করে রাজ্য সরকার। ভাতা মাসে এক হাজার টাকা। একই সঙ্গে ওই দুঃস্থ পুরোহিতদের বাংলা আবাস যোজনায় বাড়ি দেওয়া হবে। এই মাস থেকে মিলবে এই ভাতা। প্রাথমিক ভাবে ৮ হাজার পুরোহিতকে ভাতা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আগেই রাজ্য সরকার ইমাম ও মোয়াজ্জেনদের মাসিক ভাতা চালু করেছিল ওয়াকফ বোর্ডের মাধ্যমে।

মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট দুঃস্থ পুরোহিতদের জন্য ভাতা চালু করার দাবি জানিয়ে আসছিল। ৮ হাজার দুঃস্থ পুরোহিতের একটা তালিকাও দিয়েছে। সংখ্যাটা পরে আরও বাড়তে পারে। কোলাঘাটে ওই ট্রাস্টকে এক টাকা দামে সরকার থেকে একটি জমিও দেওয়া হয়েছে তীর্থস্থান তৈরির জন্য।’

পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সাধারণ সম্পদক শ্রীধর মিশ্র এই প্রসঙ্গে বলেছিলেন, ‘রাজ্যের ৩৫টি পুরোহিত সংগঠনের সম্মিলিত প্রতিষ্ঠান এই ট্রাস্ট। সদস্য সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার। তাঁদের বড় অংশই দুঃস্থ, প্রবীণ। অনেকের বাসস্থান নেই।’ ওইদিন রাজ্যের হিন্দি অ্যাকাডেমির পুনর্গঠন, দলিত সাহিত্য প্রসারে নয়া দলিত সাহিত্য অ্যাকাডেমি গঠন এবং মতুয়া উন্নয়ন পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। হিন্দি অ্যাকাডেমির নতুন চেয়ারম্যান হন প্রাক্তন সাংসদ বিবেক গুপ্তা। দলিত সাহিত্য অ্যাকাডেমির চেয়ারম্যান মনোরঞ্জন ব্যাপারী।

The post পুরোহিতদের সম্মান জেলা যুব তৃণমূল কংগ্রেসের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31qLOXt
Post a Comment (0)
Previous Post Next Post