স্টাফ রিপোর্টার , হাওড়া : বোধনের দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। সপ্তমীতে আরও শক্তিশালী হয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে ঘনীভূত এই নিম্নচাপের জেরে হাওড়া,হুগলী,দুই মেদিনীপুর,দুই ২৪ পরগণা ও কলকাতায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হল গাদিয়াড়া-গেঁওখালি ও গাদিয়াড়া-নুরপুর রুটের ফেরি পরিষেবা।
উল্লেখ্য,হাওড়ার গাদিয়াড়া থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি ও দক্ষিণ ২৪ পরগণার নুরপুরে ফেরি চলাচল করে।প্রতিদিন কয়েক হাজার মানুষ এই ফেরি ব্যবহার করেন। হুগলী নদী জলপথ পরিবহণের আধিকারিক উত্তম রায়চৌধুরী জানান,”প্রশাসনের নির্দেশ মতো গাদিয়াড়া-গেঁওখালি রুটের ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।”
আজ শুক্রবার গভীর নিম্নচাপ আছড়ে পড়তে পারে বঙ্গে। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা হয়ে বসিরহাটে ঢুকবে। সেখান থেকে বাংলাদেশের পথে যাওয়ার কথা নিম্নচাপটির। তার জেরে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, দুই মেদিনীপুরে প্রবল বর্ষণ হবে। আগে থেকেই তার পূর্বাভাস গিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে আজ বিকালে এই নিমচাপটি যাবে এ রাজ্যের সাগরদ্বীপ ও সুন্দরবনের উপর দিয়ে। অর্থাৎ আমফানে ক্ষতি হওয়া এলাকার উপর দিয়ে।
শেষ আপডেট পাওয়া পর্যন্ত নিম্নচাপটি পারাদ্বীপ থেকে ৯০ কিলোমিটার দূরে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৯০ কিলোমিটার, সাগরদ্বীপ থেকে ২৪০ কিলোমিটার দূরে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। উপকূলে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড়ো হাওয়া বইতে পারে। এমন কি হাওড়ার গতিবেগ পৌঁছতে পারে ৬০ কিলোমিটারে আশপাশে। কলকাতা সহ উপকূলের জেলাতেও হাওড়ার গতিবেগও বাড়বে। কলকাতায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়ার গতি থাকতে পারে। সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ ৭ জেলা বৃষ্টি হতে পারে ব্যাপক পরিমানে। তাই প্রশাসনিক কর্তাদের এ বিষয়ে সতর্ক করেছে নবান্ন। ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে মণ্ডপ ক্ষতি হওয়ার আশঙ্কা হয়েছে। তাই উদ্যোক্তাদের সতর্ক করা হয়েছে।
The post ঝড়ের শঙ্কা, যাত্রী সুরক্ষায় বন্ধ লঞ্চ পরিষেবা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TflwD7