মহিলাদের অসহায়তার সুযোগ নিয়ে অশ্লীল ভিডিও পোস্ট, গ্রেফতার যুবক

মুম্বই: ফের সাইবার ক্রাইমের শিকার মহিলারা। এবারও সেই একই ধাঁচে ‘সর্বনাশ’ করত পরিচিতই। নীল ছবির সাইটে মহিলাদের অশ্লীল ভিডিও পোস্ট করে তা থেকে টাকা ইনকাম করত অনিল ঝাদে নামে এক অভিযুক্ত যুবক। মুম্বাই সংলগ্ন পালঘরের ক্রাইম ব্রাঞ্চ ইউনিট ওই যুবককে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, শুধুমাত্র একজন মহিলা না, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাঁদের ভিডিও অশ্লীল সাইটে আপলোড করে দিত অভিযুক্ত যুবক। নিজের এক বান্ধবীকেই এক্ষেত্রে প্রথম টার্গেট বানায় অভিযুক্ত। বান্ধবীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তা ভিডিও রেকর্ড করে নীল ছবির সাইটে আপলোড করা হয় বলে অভিযোগ। সেখান থেকে মোটা অঙ্কের টাকা আয় করে সে।

একাধিক মহিলার অসহায়তার সুযোগ নিয়ে তাঁদের সঙ্গে এই ঘৃণ্য কাজ করে মোটা টাকা পকেটস্থ করছিল অনিল নামে ওই অভিযুক্ত। বিক্রমগড়ে আর একটি মেয়েকে এই একই ফাঁদে ফেলার চেষ্টা করলে উপস্থিত বুদ্ধির জেরে ব্যাপারটা ধরে ফেলেন সেই মেয়েটি। তিনিই প্রথম পুলিশকে গোটা ব্যাপারটা জানান।

আরও পড়ুন – হাফপ্যান্ট পরে রাস্তায় বেরোলে অশালীন দেখায় পুরুষদের : খাপ পঞ্চায়েত

পরে ফের আর এক মহিলা বিক্রমগড় থানায় ওই ব্যক্তির বিরুদ্ধেই অভিযোগ করেন। পুলিশ অভিযুক্তকে ধরতে একটি টিম গঠন করে। অবশেষে অভিযুক্তকে পাকড়াও করা হয়।

ক্রাইম ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেক্টর ভীমসেন গায়েকওয়াদ জানিয়েছেন, অভিযুক্ত কয়েকদিন ধরে পুলিশকে টেক্কা দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কিন্তু অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়।

অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ একাধিক ধারায় মামলা দায়ের করেছে। অপরাধীর যাতে কঠিন শাস্তি হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর পুলিশ।

The post মহিলাদের অসহায়তার সুযোগ নিয়ে অশ্লীল ভিডিও পোস্ট, গ্রেফতার যুবক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TNZOpL
Post a Comment (0)
Previous Post Next Post