মস্কো: রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে, ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ওই দেশটির সঙ্গে সামরিক ও কৌশলগত সহযোগিতা রাখা হবে। রাশিয়ার অন্যতম উপ বিদেশমন্ত্রী সের্গেই রিয়াবকভ এমন মন্তব্য করেছে বলে রুশ বার্তা সংস্থা তাস রবিবার খবরে জানিয়েছে।
রিয়াবকভের বক্তব্য , ইরানের সঙ্গে বহুমুখী সহযোগিতার ক্ষেত্র এবার প্রসারিত করছে রাশিয়া। সামরিক এবং কৌশলগত সহযোগিতা এবং দুপক্ষের মধ্যে পারস্পরিক প্রস্তুতির উপর ভিত্তি করে এই সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়া হবে। রিয়াবকভ দাবি করেন, মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে রাশিয়া আদৌ ভীত নয় কারণ ক্রেমলিনের কাছে এটা নতুন নয়। তারা পূর্ব পরিচিত আমেরিকার এমন আচরণের সঙ্গে ।
ইরানের উপর থেকে রাষ্ট্রসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গিয়েছে রবিবার থেকে। ফলে এখন থেকে ইরান তার প্রয়োজন মতো অস্ত্র বেচা-কেনা করতে পারবে। তবে, ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য আমেরিকা গত কয়েক মাস ধরে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব সদস্যরাই ইরানের পাশে থাকতে দেখা গিয়েছে। ফলে ইরানের উপর এই নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে তারা ছিল না। এমন কি আমেরিকার মিত্র দেশগুলিও এই ইস্যুতে ইরানের পক্ষ নিতে দেখা গিয়েছে।
The post মার্কিন নিষেধাজ্ঞায় ভীত নয়, সাফ জানাল রাশিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dFGuEv