ওয়াশিংটন: হয়তো আর কিছুদিনের মধ্যেই আসছে করোনার ভ্যাকসিন। মার্কিন রাষ্ট্রপতির বক্তব্যে ইঙ্গিত তেমনটাই। তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে কোভিড ভ্যাকসিন আশা করছেন।
মার্কিন নির্বাচনের প্রাক্কালে শেষ বিতর্ক সভায় এই দাবি তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনে কোভিড মোকাবিলার জেরে বেশ ব্যাকফুটে পড়েছেন ট্রাম্প। কোভিড নিয়ে বিতর্কিত মন্তব্য করে বারেবারেই শিরোনামে উঠেছেন তিনি। এমনকি একাধিকবার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগও উঠেছে। তাই ভ্যাকসিন আনিয়ে নির্বাচনে অক্সিজেন পেতে মরিয়া রয়েছেন ট্রাম্প।
এদিনের বিতর্ক সভায় ট্রাম্প জানান, কোভিড ১৯ সারা বিশ্বের সমস্যা। ফের এই ভাইরাসের জন্য চিনকে দায়ী করে তিনি বলেন, চিন থেকে আসা এই ভাইরাসে ২.২ বিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন – সফল দ্বিতীয় ট্রায়াল, তৃতীয় পর্যায়ের জন্য তৈরি কোভ্যাক্সিন
পাশপাশি ট্রাম্প আমেরিকাবাসীকে আশ্বস্ত করে জানান, “আমাদের ভ্যাকসিন আসছে। আমি নিজে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছি। বহু মানুষ সুস্থ হচ্ছে।”
উল্লেখ্য, এবার ট্রাম্পের বিপরীতে রয়েছেন ডেমক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। মার্কিন সময়ানুযায়ী বৃহস্পতিবার রাতে চূড়ান্ত বিতর্কে মুখোমুখি হয়েছেন ট্রাম্প ও বাইডেন।
আরও পড়ুন – ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর দোরগোড়ায়: রিজার্ভ ব্যাংকের গভর্নর
যদিও ট্রাম্প দাবি করেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ২০১৬ সালের চেয়েও বড় ব্যবধানে তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট পূর্ববর্তী সব জনমত সমীক্ষায় যখন আসন্ন নির্বাচনে ট্রাম্পের হারের ইঙ্গিত দিচ্ছে তখন এমন দাবি করেন তিনি।
The post আর কয়েক সপ্তাহের মধ্যেই কি আসছে করোনার ভ্যাকসিন, ট্রাম্পের কথায় জল্পনা তুঙ্গে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2J16jnn