ওয়াশিংটন : দখলদারি মনোভাব ক্রমশ বাড়ছে চিন ও রাশিয়ার। তাই তাদের ঠেকাতে হবে। এই লক্ষ্যে এবার অস্ত্র রফতানির হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার। তিনি জানান সমমনস্ক দেশগুলিকে অস্ত্র সরবরাহ বাড়ানোর কথা জানানো হবে। আমেরিকা অস্ত্র রফতানির হার বাড়াতে চায়। চিন ও রাশিয়ার শত্রু দেশগুলিকে আরও অস্ত্রের সম্ভার বাড়াতে হবে বলে এদিন জানিয়েছে এস্পার।
পেন্টাগন প্রধান জানান, আমেরিকা চায় তাঁর বন্ধু রাষ্ট্রগুলির হাতে যথেষ্ট পরিমাণে অস্ত্র থাকুক, যাতে প্রয়োজনে চিন বা রাশিয়ার মোকাবিলা তারা করতে পারে। সেই অস্ত্রের যোগানদার হবে আমেরিকা। এখানেই প্রশ্ন উঠছে। মার্কিন প্রতিরক্ষা সচিব কি তাহলে ভারতকে উদ্দেশ্য করেই কথাগুলি বলেছেন। কারণ সাম্প্রতিক সীমান্ত সমস্যা মূলত ভারত ও চিনের মধ্যে।
এস্পার বলেন বেজিং ও মস্কো অস্ত্র রফতানির বাজারে আধিপত্য পেতে চাইছে। এটা কখনই মেনে নেওয়া যায় না। গোটা বিশ্বের প্রতিটি দেশের কাছে এটা ঝুঁকির বিষয়। এদিকে, চিনের সঙ্গে ঠান্ডা লড়াইয়ের মাঝেই ভারত সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মাইক পম্পেও। আগামী সপ্তাহেই দেশে আসছেন তিনি। ২৬ ও ২৭শে অক্টোবর নয়াদিল্লিতে দুই দেশের মধ্যেই পারস্পরিক চুক্তি সম্পর্কিত একাধিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকে হতে চলেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রক স্তরে। বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্টের আওতায় এই চুক্তি হবে বলে সূত্রের খবর।
ভারত সফরের পরে মাইক পম্পেওর শ্রীলঙ্কা ও মালদ্বীপে যাওয়ার কথা রয়েছে। ২৮শে অক্টোবর শ্রীলঙ্কার কলম্বোতে ক্যাবিনেট প্রতিনিধি ও মন্ত্রী কেহেলিয়া রামবাকওয়েলার সঙ্গে বৈঠক করবেন তিনি। ভারতেরর সঙ্গে এই মুহুর্তে চিনের সম্পর্কের টানাপোড়েনের মাঝে আমেরিকার সঙ্গে ভারতের বৈঠক কূটনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ।
মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার সীমান্ত সমস্যা প্রসঙ্গে ভারতের হয়ে সুর চড়িয়েছে। চিনের প্রকাশ্যে বিরোধিতাও করতে দেখা গিয়েছে ওয়াশিংটনকে। এর আগে, পম্পেও বলেছিলেন গোটা বিশ্বে করোনা ছড়ানোর জন্য চিন দায়ী। তিনি সাম্প্রতিক লাদাখ সীমান্তে ভারত চিন সংঘর্ষের প্রসঙ্গও তোলেন। সে কথা বলতে গিয়ে পম্পেও মন্তব্য করেন, ওই অঞ্চলে চিনের নির্লজ্জ আগ্রাসনে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।
The post চিন-রাশিয়াকে ঠেকাতে ‘বন্ধু’ রাষ্ট্রগুলোতে আরও অস্ত্র সরবরাহ : মার্কিন প্রতিরক্ষা সচিব appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dOhTNK