অমৃতসর: কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় ফিরলে নয়া কৃষি আইন বাতিল করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পঞ্জাবে কৃষকদের নিয়ে আয়োজিত একট কর্মসূচিতে যোগ দিয়ে এই প্রতশ্রুতি দিয়েছেন রাহুল।
মোদী সরকারকে নিশানা করে রাহুল বলেন, ‘‘কেন্দ্রে ফের আমাদের সরকার দায়িত্বে এলে কৃষি আইন বাতিল করা হবে।’’ একইসঙ্গে সংসদে কৃষি বিল নিয়ে কোনও আলোচনা ছাড়াই কেন্দ্রীয় সরকার গায়ের জোরে পাশ করিয়েছে বলে অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী।
কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে দেশের একাধিক রাজ্যে পথে নেমে বিক্ষোভ-আন্দোলন শুরু করেছে কৃষক সমাজ। কৃষকদের সেই বিক্ষোভে সামিল কংগ্রেস-সহ একাধিক বিজেপি বিরোধী দল। পঞ্জাবে কৃষকদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী।
সেখানে গিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় ফিরলে নয়া কৃষি আইন বাতিল করা হবে। দেশজুড়ে কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।
পঞ্জাবে কৃষকদের নিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করে রাহুল আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলছেন এই আইনের জেরে কৃষকরা উপকৃত হবেন। কৃষকরা সত্যিই যদি উপকৃত হন, তবে তাঁরা কেন কৃষি আইনের প্রতিবাদে আন্দোলন-বিক্ষোভ করছেন৷’’ গায়ের জোরে কৃষি বিল পাশ করিয়ে স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী।
একদিকে যেমন কৃষি আইন নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে কংগ্রেস, ঠিক তেমনি হাথরসের ঘটনা নিয়েও গেরুয়া শিবিরকে নাস্তানাবুদ করার ছক রাহুলের। ইতিমধ্যেই হাথরসের নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অধীর চৌধুরীরা।
পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতারা। একইসঙ্গে হাথরসের নারকীয় ঘটনা নিয়ে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে কংগ্রেস। আজ অর্থাৎ সোমবার দেশজুড়ে বিক্ষোভ-কর্মসূচি পালন করবে কংগ্রেস। রাজ্যে-রাজ্যে দলের শীর্ষ নেতাদের পথে নেমে প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড।
The post কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় ফিরলে বাতিল হবে কৃষি আইন: রাহুল গান্ধী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3d0UI2d