করোনা থেকে সুরক্ষা যোগাচ্ছে নির্দিষ্ট ব্লাড গ্রুপ, প্রকাশ্যে রিসার্চ

নয়াদিল্লি : ব্লাড গ্রুপ আটকাচ্ছে করোনা সংক্রমণ। রিসার্চে প্রকাশ, O ব্লাড গ্রুপের অধিকারীরা অনেক কম হারে করোনা সংক্রামিত হয়। সেই তুলনায় এ ব্লাডগ্রুপের ব্যক্তিদের করোনা সংক্রামিত হওয়ার আশঙ্কা বেশি। বিশেষজ্ঞরা বলছেন করোনা কার শরীরে কি প্রভাব ফেলবে, তা ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করে।

এ, বি এবং এবি গ্রুপের ব্যক্তিরা যদি করোনায় আক্রান্ত হন, তবে তাঁদের শারীরিক জটিলতা অনেক বেশি হতে পারে। তবে ঠিক কি কারণে এই ধরণের ঘটনা ঘটছে. তার কোনও ব্যাখ্যা এখনও পর্যন্ত মেলেনি। ২৭শে ফেব্রুয়ারি থেকে ৩০শে জুলাই পর্যন্ত করা এই রিসার্চকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। ।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন শরীরে পুনরুৎপাদন থামাতে পারা যাবে। যদি শরীরে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া আটকানো যায়, তবে খুব দ্রুত সেরে উঠবেন রোগি। শরীরে অতিরিক্ত কোনও জটিলতাও তৈরি হবে না বলে জানাচ্ছেন গবেষকরা।

তাই করোনা ভাইরাসের পুনরুৎপাদন ঠেকানোর পরীক্ষায় বেশ কিছুটা সফলতা এসেছে বলে দাবি গবেষকদের। তাঁরা জানাচ্ছেন, ভাইরাসের আরএনএ কোষে ঢুকে পড়লে সেই কোষের প্রোটিন শৃঙ্খলকে ভেঙে ফেলতে সক্ষম হয় করোনা ভাইরাস। এর জেরে ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে।

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, অনেক সময় নতুন নতুন সংস্করণ তৈরি করতে গিয়ে কিছু বিক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ নতুন ভাইরাসের জন্ম হয়। একে মিউটেশন বলে। এর জেরে এমন কিছু ভাইরাস তৈরি হয়, যার সংস্পর্শে আগে কখনও শরীর আসেনি। ফলে আরও জটিলতা বাড়ে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রাজধানী প্যারিস এবং মার্সেলিসহ আরও সাতটি শহরে রাত্রিবেলার কারফিউ ঘোষণা করেছেন। বুধবার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রন এমন ঘোষণা করেন।

জানা গিয়েছে, ভাইরাসের সংক্রমণে আর্দ্রতার একটি বিশাল ভূমিকা রয়েছে। যার জেরে শীতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্য পরিমাণে বাড়তে পারে। এর আগেও অনেক বিশেষজ্ঞ শীতকালে করোনার ঝুঁকি বাড়ার আশংকা প্রকাশ করেছেন।

যেহেতু আর্দ্রতা ভাইরাসের বিস্তারকে প্রভাবিত করে, তাই বাড়ির ভেতরের পরিবেশেও ঝুঁকি বাড়ে। ফুগাকু নামে একটি সুপার কম্পিউটার দেখিয়েছে বাতাসে আদ্রতা যদি ৬০ শতাংশের তুলনায় ৩০ শতাংশ হয়ে যায়, তবে ভাইরাসের উপস্থিতি দ্বিগুণ হতে পারে।

The post করোনা থেকে সুরক্ষা যোগাচ্ছে নির্দিষ্ট ব্লাড গ্রুপ, প্রকাশ্যে রিসার্চ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lQNCAG
Post a Comment (0)
Previous Post Next Post