সংক্রমণ ও মৃ্ত্যুতে শীর্ষে কলকাতা, তারপরই উত্তর ২৪ পরগণা

কলকাতা: করোনা সংক্রমণে দু’টি জেলা চিন্তা বাড়াচ্ছে রাজ্যে৷ জেলা দু’টি হল শহর কলকাতা ও উত্তর ২৪ পরগণা৷ এই দুই জেলার সংক্রমণ ও মৃত্যু কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে অভিযোগ৷

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কলকাতায় আক্রান্ত ৮৯৪ জন৷ এই পর্যন্ত শহরে মোট আক্রান্তের সংখ্যাটা প্রায় ৮০ হাজার৷ তথ্য অনুযায়ী,৭৯ হাজার ৪৭৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ৬,৯৬২ জন৷

গত ২৪ ঘন্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ১৫ জনের৷ বুধবার সংখ্যাটা ছিল ১৮ জনে৷ সব মিলিয়ে শহরে মোট মৃতের সংখ্যা ২,১৭২ জন৷ তবে কলকাতায় এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ৩৪৩ জন৷ একদিনে ৯৩৩ জন৷

অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৮৭৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৭৪ হাজার ৪৩৭ জন৷ আর গত ২৪ ঘন্টায় এই জেলায় মৃত্যু হয়েছে ১৪ জনের৷ তার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১,৫৪১ জন৷

পাশাপাশি উত্তর ২৪ পরগণায় একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯২৭ জন৷ আক্রান্তের তুলনায় বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা৷ তার ফলে এই জেলায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৬৬ হাজার ১৫১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ৬,৭৪৫ জন৷

এই রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৬,৭২৫ জন৷ এদের মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় মোট মৃতের সংখ্যা ৩,৭১৩ জন৷ আর বাকি ২১ জেলায় মোট মৃত্যু হয়েছে ৩,০১২ জন৷

কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ৷ এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি,পশ্চিম বর্ধমান,দুই মেদিনীপুর, নদিয়া ও দার্জিলিং৷

এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্ত যথাক্রমে হাওড়া (২৪,৮৪৭), দক্ষিণ ২৪ পরগনায়(২৪,১০৬ ),হুগলি (১৭,৮৮০), পশ্চিম বর্ধমান (১০,১৩৬),পূর্ব মেদিনীপুর ( ১৪,৬৯৬) ও পশ্চিম মেদিনীপুর (১৪,০২০) জন,নদিয়া ( ১১,৮৭০) জন ও দার্জিলিং (১১,২৫০) জন৷ বাকি জেলায় সংক্রমণ ১০ হাজারের নিচে৷

এদিন যে ৬১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৫ জন৷ উত্তর ২৪ পরগনার ১৪ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৪ জন৷ হাওড়ার ৫ জন৷ হুগলি ৬ জন৷ পশ্চিম বর্ধমান ৪ জন৷ পূর্ব বর্ধমান ২ জন৷ পশ্চিম মেদিনীপুর ১ জন৷ নদিয়া ৪ জন৷ মুর্শিদাবাদ ১ জন৷ মালদা ২ জন৷ দক্ষিণ দিনাজপুর ১ জন৷ উত্তর দিনাজপুর ১ জন৷ কালিম্পং ১ জন৷

The post সংক্রমণ ও মৃ্ত্যুতে শীর্ষে কলকাতা, তারপরই উত্তর ২৪ পরগণা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jDdQVP
Post a Comment (0)
Previous Post Next Post