বরাহনগরে পুকুর থেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

কলকাতা: নবমীর রাতে নিখোঁজ হয়ে যান এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সৌরভ সেনগুপ্ত ৷ পরের দিন বাড়ির পাশের পুকুর থেকেই উদ্ধার হয় তার মৃতদেহ৷ ঘটনাস্থল বরাহনগরের টবিন রোড৷ খুনের অভিযোগ পরিবারের ৷ তদন্তে নেমেছে পুলিশ৷

পরিবারের দাবি,নবমীর সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল সৌরভ৷ বলেছিল ঠাকুর দেখে রাতে বন্ধুর বাড়িতে থাকবে৷ কিন্তু রাতে তার মোবাইল ফোন করে পাওয়া যায়নি৷ ফের সকালে ফোন করা হলে অন্য একজন ফোনটি ধরেন,বলেন বাড়ির পাশে পুকুর পাড়ে মোবাইটি পড়ে আছে৷

এরপর পরিবারের সদস্যরা পুকুর পাড়ে গিয়ে দেখেন পুকুরে পড়ে রয়েছে সৌরভ৷ পুলিশকে খবর দেওয়া হলে,তারা এসে পুকুর থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

সৌরভের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হলে,তাদের দাবি, নবমীর রাত আড়াইটে নাগাদ বাড়ি চলে যায় সৌরভ৷ তাছাড়া তারা জানিয়েছে, সৌরভের চলে যাওয়ার ভিডিও তাদের কাছে আছে৷ আর এখানেই প্রশ্ন উঠেছে, গভীর রাতে বন্ধুরা কেন সৌরভের ভিডিও তোলে রেখেছে৷

ক্যালকাটা বয়েজ স্কুলের প্রাক্তন ছাত্র সৌরভ৷ বর্তমানে সে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া৷ বছর তেইশের এই তরুণ মেধাবী ছাত্র৷ তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে নিছক দুর্ঘটনা, না মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে৷ তবে সৌরভের পরিবারের দাবি, খুন করা হয়েছে৷

The post বরাহনগরে পুকুর থেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35IaJqz
Post a Comment (0)
Previous Post Next Post