দাম শুরু মাত্র ৮ হাজার থেকে, বাজারে এল নতুন স্মার্টফোন

শাওমি যথেষ্ট জনপ্রিয় ভারতীয় মোবাইলের বাজারে। ইতিমধ্যে তারা ভারতীয় বাজারে নিয়ে এসেছে একের পর এক স্মার্ট ফোন। যা সুবিধা দিয়েছে স্থানীয়দের। তবে শুধু ফোন ই নয়। গ্রাহকদের জন্য তাদের তরফে নিয়ে আসা হয়েছে অন্যান্য জনপ্রিয় একাধিক গ্যাজেট। তবে এবারে জানা গিয়েছে ফ্লিপকার্ট এবং mi.com এ সেল শুরু হয়েছে redmi 9i ফোনের।

ভারতের বাজারে গট মাসে লঞ্চ করা হয়েছে এই ফোন। যাতে রয়েছে উন্নত একাধিক প্রযুক্তি। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে mediatek helio প্রসেসর। গত ১৮ সেপ্টেম্বর থেকে এই ফোনের সেল শুরু হয়েছিল ফ্লিপ কার্ট সহ অফিস্যাল সাইট থেকেই। আর তা থেকে একাধিক মানুষজন এই ফোন ব্যবহার করা শুরু করেছেন। এই ফোনের দাম শুরু হচ্ছে ৮২৯৯ টাকা। আর এই দামে পাওয়া যাবে ৪ জিবি র‍্যাম+৬৪ জিবি স্টোরেজ। অন্যদিকে ৪ জিবি র‍্যাম+১২৮ জিবি স্টোরেজের ক্ষেত্রে দাম পড়বে ৯২৯৯ টাকা। এও জানানো হয়েছে এই ফোন দ্রুত অফলাইনে বিক্রি করা শুরু হবে।

এই ফোন তিনটে আলাদা রঙ এ পাওয়া যাবে। এছাড়া এক্সিস ব্যাংকের কার্ড হোল্ডাররা এই ফোন কিনতে পাবেন অতিরিক্ত ছাড়। পাশপাশি ফ্লিপকার্টের তরফে গ্রাহকদের দেওয়া হচ্ছে অতিরিক্ত ছাড়। এতে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে। সঙ্গে রয়েছে ওয়াটার ড্রপ নচ। এ

ছাড়া এই ফোনে রয়েছে octa core media tek helio g25 soc। সঙ্গে রয়েছে ৪ জিবি র‍্যাম। এছাড়া এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে রয়েছে ১০ ডবলু দ্রুত চার্জের সুবিধা। এতে মেমরি কার্ড ব্যবহারের সুবিধাও রয়েছে। রয়েছে ইউএসবি পোর্টের সুবিধাও। এছাড়া রয়েছে একাধিক সুবিধা।

The post দাম শুরু মাত্র ৮ হাজার থেকে, বাজারে এল নতুন স্মার্টফোন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cRAMPz
Post a Comment (0)
Previous Post Next Post